National

বর সিঁদুরদানের আগেই প্রেমিক এসে সিঁদুর পরালেন কনেকে, বরও বুঝলেন না কি হয়ে গেল

একটি বিয়ের আসরে এমন এক ঘটনা ঘটে গেল যা সিনেমাতেই কল্পনা করা যেতে পারে। কিন্তু সিনেমা নয় পুরো ঘটনা ঘটল বাস্তবে।

বিয়ের আয়োজনে ত্রুটি নেই। বরপক্ষ ও কনেপক্ষ আনন্দ সন্ধ্যায় বিয়ের আনন্দে মাতোয়ারা। বিয়ের রীতিও শুরু হয়ে গেছে। বরকনের মালাবদলের জন্য একটি স্টেজ তৈরি করা হয়েছে। সেখানে বর ও কনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন।

এবার মালাবদল হবে। সকলেই অধীর আগ্রহে চেয়ে আছেন মালাবদলের মুহুর্তটা দেখার জন্য। তা ক্যামেরাবন্দি করার জন্য। আর ঠিক সেই সময়ই ঘটল ঘটনাটা।

সকলকে হতবাক করে দিয়ে হলুদ জামা পরা এক যুবক সটান উঠে এলেন স্টেজে। তারপর কাউকে কিছু বুঝতে দেওয়ার সময় না দিয়েই বরের সামনেই কনের গলায় মালা পরিয়ে দিলেন।

সময় নষ্ট না করে দ্রুত কনের সিঁথিতে সিঁদুরও পরিয়ে দিলেন তিনি। সবই ঘটে গেল বরের সামনে। যদিও ঠিক কি হচ্ছে তা বোঝার মত সময়ও পেলেননা বর থেকে শুরু করে সেখানে উপস্থিত লোকজন।

কয়েক মুহুর্তের মধ্যে সব কিছু ঘটে যাওয়ার পর কনের পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা সপাটে চড় কষাতে শুরু করেন ওই যুবককে। যুবক তা দাঁড়িয়ে সহ্যও করেন।

এমন ভাব যেন যা করার তো করা হয়েই গেছে! এরপর সমবেত লোকজন তাঁকে টেনে নামিয়েও উত্তমমধ্যম প্রহার করেন। এই ছবি ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়ে। বিহারের নালন্দার এই ঘটনা মুখে মুখে ঘুরতে থাকে। এদিকে পুরো ঘটনায় কিন্তু কনেকে কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026