National

বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়ছে মাছও, পরপর ২ দিন হল মাছ বৃষ্টি

বৃষ্টির সময় আকাশ থেকে জল ঝরে। অনেক সময় বরফের কুচিও পড়ে। কিন্তু বৃষ্টির সঙ্গে মাছ পড়ে একথা শুনেছে কেউ, এমনটাই কিন্তু ঘটল এ দেশেই।

বৃষ্টির জলের পাশাপাশি অনেক সময় শিলা বৃষ্টি হয়। আকাশ থেকে নেমে আসে বরফের কুচি। কিন্তু মাছ বৃষ্টির কথা কেউ শুনেছেন কি! বৃষ্টির সঙ্গে আকাশ থেকে টুপ টুপ করে ঝরে পড়ছে মাছ! তারপর সেসব মাছ নিচে পড়ে লাফাচ্ছে!

স্থানীয়রা এমন কাণ্ড দেখে প্রথমে হতবাক হয়ে যান। পরে তাঁরা কেন এমন হচ্ছে সেসব ভাবনায় না গিয়ে লেগে পড়েন মাছ ধরতে। থালা, বাটি হাতের কাছে যে যা পেয়েছেন তা দিয়ে বৃষ্টির সঙ্গে ঝরে পড়া মাছ ধরায় মন দেন।

মাছ বৃষ্টির ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জাগতিয়াল শহরে। গত শুক্র ও শনিবার সেখানে এই মাছ বৃষ্টির বিরলতম ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। সেইমত বৃষ্টিও নামে।

স্থানীয়রা লক্ষ্য করেন অঝোর ধারার সঙ্গে মেঘে ঢাকা আকাশ থেকে নেমে আসছে মাছ! কীভাবে এমনটা হচ্ছে তা তাঁদের মাথায় না এলেও মাছ ধরতে উঠেপড়ে লেগে পড়েন সকলে।

বিজ্ঞানীরা অবশ্য বিষয়টির পিছনে টর্নেডো ধরনের ঘটনাকেই সামনে আনছেন। তাঁদের মতে জলভাগ থেকে আকাশ পর্যন্ত ঘূর্ণি, যা টর্নেডো নামে খ্যাত তা জল থেকে জলের সঙ্গে মাছও টেনে ওপরে নিয়ে যায়।

মাছ, কাঁকড়া বা ব্যাঙের মত প্রাণি এই ঘূর্ণির সঙ্গে সোজা মেঘে পৌঁছে যায়। তারপর সেই মাছ, ব্যাঙ বা কাঁকড়া মেঘের মধ্যে আটকে থাকে। পরে বৃষ্টির সঙ্গে ফের মাটিতে ঝরে পড়ে। এমনটা বিরল ঘটনা হলেও অসম্ভব নয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026