খারচি পুজোর আয়োজন, ছবি - আইএএনএস
বছরের পর বছর ধরেই যাবতীয় রীতি মেনে চলে আসছে খারচি পুজো। খার ও চি শব্দ জুড়েই খারচি শব্দের উৎপত্তি। খার শব্দের অর্থ পাপ এবং চি শব্দের অর্থ মোচন করা। পাপমোচন হয় এই পুজোয়। তাই এর নাম খারচি পুজো।
১৪ জন দেবতার পুজো হয় এখানে। একে বলা হয় চতুর্দশ দেবতার পুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এদিন এই পুজোর জন্য সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ত্রিপুরার এই ৭ দিন ব্যাপী পুজোর পরিচিতি সারা ভারতে রয়েছে। ত্রিপুরায় এই পুজো বিশাল আড়ম্বরের সঙ্গে হয়ে থাকে। আগরতলা থেকে ৭ কিলোমিটার দূরে ত্রিপুরার আগের রাজধানী পুরান হাবেলি নামে জায়গায় এই পুজো হয়।
মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই পুজোর সূত্রপাত হল বৃহস্পতিবার। যে ১৪ জন দেবতার পুজো এখানে হয় তাঁরা হলেন শিব, দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, জলের দেবতা অবধি, চন্দ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি বা হিমালয়।
এই পুজো উপলক্ষে একটি শোভাযাত্রা বার হয়। দেবতাদের নিয়ে পুরোহিতরা এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় পা মেলান হাজার হাজার ভক্ত।
পুলিশ দিয়ে ঘিরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তরা হাওড়া নদীতে একত্র হয়ে পুণ্যস্নানও করেন। এই পুজোয় ১০৮টি বলির প্রথা রয়েছে। এই পুজোর প্রধান ব্যয়ভার বহন করে ত্রিপুরা সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…