মঁ ব্লাঁ কলম, প্রতীকী ছবি
তাঁর পেন ফেরত চাই। যেভাবে হোক তাঁর পেনটা ফেরত চাই। তাঁর কাছে ওই পেন এক অমূল্য সম্পদ। হতে পারে পেনটি সত্যিই খুব দামি। দেড় লক্ষ টাকা খরচ করে তবেই পাওয়া যেতে পারে ওই মঁ ব্লাঁ পেনটি।
কিন্তু ওই দেড় লক্ষ টাকা এখন তাঁর কাছে বড় নয়। সে হয়তো চাইলে তিনি আরও একটি কিনে নিতে পারেন। কিন্তু এই পেনটি তাঁর কাছে অমূল্য সম্পদ। যা হারিয়েছে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার প্রচার বৈঠকে যোগ দিতে গিয়ে।
কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ বিজয় বসন্ত চেন্নাইতে যশবন্ত সিনহার ওই বৈঠকে যোগ দেন। সেখানেই কখন যে তাঁর ওই পেনটি খোয়া যায় তা তিনি বুঝতে পারেননি। পরে যখন বুঝতে পারেন তখন ওই চত্বর তন্নতন্ন করে খুঁজেও পেনের হদিশ পাননি তিনি।
পরে বিজয় পুলিশেও ওই পেন হারানোর অভিযোগ দায়ের করেন। পুলিশও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পেন খোঁজা শুরু করেছে। কিন্তু এখনও সে পেনের দেখা মেলেনি।
বিজয় বসন্তের বাবাও ছিলেন কন্যাকুমারীর সাংসদ। সেই এইচ বসন্তকুমারের কাছ থেকে পারিবারিক সূত্রে বিজয় ওই পেনটি পান। তারপর থেকে ওই পেন তাঁর কাছে অমূল্য সম্পদ।
এমন একটা পেন হারিয়ে কার্যতই ভেঙে পড়েছেন সাংসদ। তাঁর এখন কিছুই ভাল লাগছে না। পেনের শোকে তিনি খুবই ভেঙে পড়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…