ওষুধ, প্রতীকী ছবি
সাধারণত এখন প্রচারের গুণেই হোক বা পরিবার বা বন্ধুদের মুখে শুনেই হোক, বর্তমানে মহিলারা গর্ভনিরোধক ওষুধ সম্বন্ধে জানেন। এতে তাঁরা অনেক স্বচ্ছন্দে স্বাভাবিক শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন কোনও বাড়তি চিন্তা ছাড়াই।
শুধু শহর বলেই নয়, গ্রামাঞ্চলেও এখন গর্ভনিরোধক সম্বন্ধে অনেকের জানা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও গর্ভনিরোধক ওষুধ পাওয়া যায়।
কিন্তু এখনও একটি গবেষণা বলছে কেরালার আদিবাসী মহিলাদের মধ্যে গর্ভনিরোধক সম্বন্ধে ধারনা প্রায় নেই বললেই চলে। অধিকাংশ মহিলাই জানেননা গর্ভনিরোধক কি বা তাতে তাঁদের কি সুবিধা!
কেরালার ওয়ানাডের বাসিন্দা আদিবাসী মহিলাদের ওপর এই গবেষণা চালানো হয়। আর তাতে দেখা গেছে তাঁদের অধিকাংশ জনই গর্ভনিরোধক সম্বন্ধে জানেননা। যাঁরা ২-এর বেশি সন্তান চান তাঁরা তো বিষয়টি নিয়ে ভেবেই দেখেননি।
পানিয়া, কুরিচিয়ার, আদিয়া এবং কাত্তুনাইকেন, এই ৪ আদিবাসীদের বাস এখানে। গবেষণায় দেখা গেছে এঁদের মধ্যে মাত্র ১ জন মহিলা গর্ভনিরোধক সম্বন্ধে শুনেছেন। ব্যবহার বড় একটা কেউই করেননি। বাকিরা এ সম্বন্ধে কিছুই জানেননা।
যদিও গবেষণায় এও দেখা গেছে যে গর্ভনিরোধক সম্বন্ধে এত কম ধারনা থাকা সত্ত্বেও এসব আদিবাসীদের পরিবারে সন্তানের সংখ্যা বেশি নয়। এজন্য এঁদের চিরাচরিত গর্ভধারণ থেকে দূরে থাকার পদ্ধতিকেই কারণ মনে করছেন গবেষকেরা। তবে এখন এঁদের মধ্যে গর্ভনিরোধকের প্রচার শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…