National

নদীর ধারে ১০৮ ফুট হনুমানজির মূর্তির পাশে থাকবে সওয়া ১ লক্ষ ছোট হনুমান মূর্তি

বসে থাকা অবস্থায় বিরাজমান প্রভু হনুমান। এমনই এক রূপে প্রভু হনুমানের অতিকায় মূর্তি বসছে নদীর ধারে। সেখানে যা ৪০০ বছরের পুরনো ঈশ্বরের স্থান।

আগেই লক্ষ্মণের মূর্তি বসানোর কথা জানা গিয়েছিল। ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরলেও লক্ষ্মণের মূর্তি বড় একটা নেই। সেই ১৫১ ফুটের মূর্তি বসানোর কথা প্রকাশ হতে লখনউ শহরের মুকুটে একটা পালক যুক্ত হওয়ার কথা নিশ্চিত হয়।

এবার সেই শহরের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে। লক্ষ্মণের মূর্তি বসানোর পর এবার হনুমানজির মূর্তি বসানোর কথা ঘোষণা করা হল। যদিও তা লক্ষ্মণের মূর্তির চেয়ে ছোট হবে। তবে তা বিশালত্বে কম যাবেনা।

১০৮ ফুটের হনুমানজির মূর্তি বসবে লখনউ শহরের গা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর ধারে। গোমতীর ধারে রয়েছে দেবরাহা ঘাট। এই ঘাটে রয়েছে ৪০০ বছরের পুরনো হনুমৎ ধাম। সেখানেই এই হনুমানজির মূর্তি বসানো হবে।

আড়াই একর জমির ওপর বসবে এই ১০৮ ফুটের মূর্তি। ৩ টন সাদা মার্বেল পাথরের হনুমানজির এই মূর্তি যে মন্দিরে বসবে, সেই মন্দিরের দেওয়াল ও ছাদ মিলিয়ে থাকবে ছোট ছোট ১ লক্ষ ২৫ হাজার হনুমানজির মূর্তি।

হরিদ্বারে যেমন বসে থাকা অবস্থায় ভগবান শিবের মূর্তি রয়েছে গঙ্গার ধারে, ঠিক তেমনই বসে থাকা অবস্থায় হনুমানজির মূর্তিটি বসবে হনুমৎ ধাম বা স্থানীয়দের কাছে গোমতী বাবা-র স্থানে।

২ বছর লাগবে হনুমানজির মূর্তি সম্পূর্ণ হতে। তবে এই আড়াই একর জমিতে শুধু মূর্তিই বসছে না, সেখানে তৈরি হবে ধ্যানের জন্য হল, ভাণ্ডারার জন্য হল, ভজনের জন্য হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026