National

রাস্তার মাঝে কাদাজলে পা ডুবিয়ে হল জমিয়ে পার্টি

প্রধান রাস্তা বলে কথা। সেখানে কিনা পার্টি! কিন্তু সেটাই হল। স্থানীয় বাসিন্দারাই জমিয়ে পার্টি করলেন চেয়ার নিয়ে কাদা জলে পা ডুবিয়ে।

রঙিন আলো জ্বালানো হয়েছে। একদম পিকনিক মুডে রয়েছেন সকলে। কেউ হাফ প্যান্টে রয়েছেন। কেউ প্যান্ট গুটিয়ে নিয়েছেন। সকলের হাতে পানীয়ের গ্লাস। চোখে পার্টি মুডে রোদ চশমা। সকলেই বসে আছেন জলের ওপর। সেই জলের ওপরই চেয়ার পাতা হয়েছে।

মনে হতেই পারে যে সকলে সুইমিং পুলে পার্টি করছেন। বাস্তবে কিন্তু তা নয়। একদম রাজপথে বসে চলছে এই পার্টি। রাস্তায় বিশাল বিশাল গর্ত। সেই গর্ত বৃষ্টির জলে ভর্তি হয়ে রয়েছে। তার ওপর দিয়েই দিন রাত যাতায়াত করতে হয় স্থানীয়দের।

গাড়ি চলে নৌকার মত। তবু প্রশাসনের হুঁশ নেই। একই পরিস্থিতি দিনের পর দিন ধরে রয়েছে। গর্ত আরও বড় হচ্ছে। রাস্তা আরও শোচনীয় আকার নিচ্ছে। কিন্তু সারানোর নাম নেই।

এই পার্টি ছিল আসলে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার অনুপ্পুর থেকে বিজুরি মানেন্দ্রগড় পর্যন্ত রাস্তার এমনই বেহাল দশা।

গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তা সারাইয়ের নাম নিচ্ছে না স্থানীয় প্রশাসন। তারই প্রতিবাদে এভাবে কাদা জলে পা ডুবিয়ে বিচ বল নিয়ে ডিস্কো গান চালিয়ে, রঙবেরঙয়ের আলো জ্বালিয়ে পার্টি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন স্থানীয়রা।

তাঁদের এই উদ্যোগ শুধু স্থানীয় প্রশাসন নয়, গোটা দেশের নজর কেড়েছে। ছোট ছোট গর্ত যেখানে জল জমেছে রাস্তায় সেখানে গাছের চারাও পোঁতেন স্থানীয়রা।

এমন প্রতিবাদে স্থানীয় প্রশাসন কার্যতই অস্বস্তিতে পড়েছে। এখন এই পার্টির হাত ধরে কবে ওই রাস্তা মেরামত হয় সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026