National

এবার বিশেষ তকমার পিছনে ছুটছে কড়া গন্ধের ছোট ছোট পেঁয়াজ

পেঁয়াজ সাধারণত যেমন আকারের হয় এগুলি তার চেয়ে কিছুটা ছোট। গন্ধও অন্য পেঁয়াজের চেয়ে অনেক বেশি তীব্র। এরাই এবার বিশেষ তকমা চাইছে।

ভারতের সেরা পেঁয়াজের কথা বললে নাসিকের পেঁয়াজই বোঝেন সকলে। সারা বছর অবশ্য এই সাদাটে পেঁয়াজ পাওয়া যায়না। এক ধরনের লাল পেঁয়াজ তখন বাজার সামাল দেয়।

তবে এই ভারতেই রয়েছে আরও এক ধরনের পেঁয়াজ। যা উৎপাদিত হয় খুব ছোট্ট জায়গায়। এই পেঁয়াজ আকারে অনেকটা ছোট হয়। তেমনই তার তীব্র গন্ধ। নাকে পেঁয়াজের ঝাঁঝ বেশ কড়া করেই লাগে। সেই পেঁয়াজ এবার চাইছে তাদের জন্য বিশেষ তকমা।

তামিলনাড়ুর পেরামবালুর জেলার চেত্তিকুলাম গ্রাম। এই চেত্তিকুলাম গ্রামের সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে চাষ হয় চেত্তিকুলাম পেঁয়াজের। সারা বছরে উৎপাদিত হয় ৭০ হাজার টন পেঁয়াজ।

উৎপাদিত হওয়ার পর ৮ থেকে ৯ মাস এই পেঁয়াজ ভাল থাকে। তামিলনাড়ুর কৃষি বিপণন বোর্ড ও কৃষকদের সংগঠন একসঙ্গে এবার এই চেত্তিকুলাম পেঁয়াজের জন্য জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ চাইছেন। এজন্য চিঠিপত্র সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েও দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত চেত্তিকুলাম গ্রামের মাটিতে সালফারের পরিমাণ খুব বেশি। তাই এই চেত্তিকুলাম পেঁয়াজের একটা বিশেষত্বই হল এর তীব্র গন্ধ। এই পেঁয়াজের জিআই ট্যাগের চেষ্টার পাশাপাশি এর ফলন বাড়াতেও জোর দেওয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত এই পেঁয়াজ প্রতিবছর প্রথম যখন উৎপাদিত হয় তখন কৃষকরা তা মাঠ থেকে তোলার পর প্রথমে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে প্রভু মুরুগানের মন্দিরে পুজো দেন। পেঁয়াজ পুজো দেওয়ার রীতি এখানে প্রচলিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026