National

ঘুটঘুটে অন্ধকার পরীক্ষা হলে মোবাইলের আলো জ্বালিয়ে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা

পরীক্ষার হল অন্ধকারে ভরে রয়েছে। লেখা দূরের কথা ভাল করে দেখা পর্যন্ত যাচ্ছে না। এই অবস্থায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে পরীক্ষা দিলেন স্নাতক স্তরের পরীক্ষার্থীরা।

বিএ প্রথম বর্ষের পরীক্ষা। অবশ্যই জীবনের বড় পরীক্ষাগুলির মধ্যে একটি। যার ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করে থাকে।

পরীক্ষা দিতে নির্দিষ্ট কলেজে পৌঁছে যান পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য তো আলোর দরকার। সেটাই তো নেই! বাইরে আবহাওয়া ভাল অবস্থায় নেই। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। বৃষ্টি হচ্ছে।

খারাপ আবহাওয়ার কারণে কলেজের বিদ্যুৎ সংযোগে বড় ধরনের সমস্যা হয়। তার জেরে পুরো কলেজ অন্ধকারে ডুবে যায়। এই অবস্থায় ঘুটঘুটে অন্ধকার পরীক্ষা কক্ষে এমনিই ভাল করে দেখা যাচ্ছে না, তো পরীক্ষা!

এদিকে এসব পরীক্ষায় মোবাইল নিয়ে ঢোকা নিষেধ। কিন্তু বিহারের মুঙ্গের জেলার ডিজে কলেজ কর্তৃপক্ষ এই পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের হলের বাইরে রেখা আসা মোবাইল হলে নিয়ে আসার অনুমতি দেয়।

তাঁদের নিজের নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতিও দেওয়া হয়। অগত্যা সেভাবেই পরীক্ষা দেন সকলে।

এই ঘটনায় কিন্তু বিহারের ছাত্র সংগঠনগুলি সোচ্চার হয়েছে। তাদের দাবি এভাবে একটি কলেজে বিএ প্রথম বর্ষের পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে পরীক্ষা দিতে দেওয়া মানে সেখানে নকল করার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে রাজ্যের অন্য সব জায়গায় একই পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা বঞ্চিত হতে পারেন।

প্রসঙ্গত এর আগে গত ফেব্রুয়ারিতে বিহারের পূর্ব চম্পারণ জেলার একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রদের গাড়ির আলোয় পরীক্ষা দিতে হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026