গুজরাটে বিধানসভা নির্বাচন সামনে। তার আগে কংগ্রেসের জন্য বড় ধাক্কা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের খুঁটি শঙ্করসিং বাঘেলা তাঁর জন্মদিনের অনুষ্ঠানে ঘোষণা করলেন তিনি আর কংগ্রেসের সঙ্গে নেই। ২৪ ঘণ্টা আগেই তাঁকে দল থেকে বার করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তাঁর ৭৭ তম জন্মদিনের বিশাল অনুষ্ঠানে এদিন তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে এই বর্ষীয়ান রাজনীতিবিদ দাবি করেন, কংগ্রেস ভয় পাচ্ছিল জন্মদিনের অনুষ্ঠানে তিনি দলের বিরুদ্ধে অপ্রীতিকর কিছু বলে ফেলতে পারেন। তাই আগেভাগেই দল থেকে বার করে দেওয়া হল তাঁকে। তবে এখনই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না বলেই জানিয়েছেন বাঘেলা। যদিও কানাঘুষো যে ২০ বছর আগে ছেড়ে আসা বিজেপিতেই ফের ফিরে যাচ্ছেন তিনি। আর তা যদি হয় তবে গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বড় প্রাপ্তি হবে সেটা। অন্যদিকে সেটাই হবে কংগ্রেসের জন্য সবচেয়ে বড় ধাক্কা।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…