National

বিয়ের দিনে মৃত বাবাকে দেখে কেঁদে ভাসালেন মেয়ে, চোখে জল সকলের

বিয়ের দিন মৃত বাবাকে চোখের সামনে দেখে আর চোখের জল ধরে রাখতে পারলেন না মেয়ে। আনন্দে চুম্বনে ভরিয়ে দিলেন মৃত পিতাকে।

বিয়েটা সকলের কাছেই মনে রাখার মত একটা স্মৃতি। তবে এমন করেও যে বিয়ের স্মৃতি ধরে রাখা যায় তা বোধহয় না দেখলে বিশ্বাস করা যেত না। গোটা বিয়েবাড়িটা একসঙ্গে কাঁদছে। কষ্ট, দুঃখ, আনন্দ সব সেই কান্নার জলে মিশে যায় সেদিন।

বোনের বিয়েতে ভাই তো উপহার দিয়েই থাকেন। ভাই কি উপহার তাঁর জন্য এনেছেন সেটাই দেখার একটা ঔৎসুক্য ছিল বোনেরও।

তাঁদের মা মেয়ে ও জামাইকে নিয়ে বিয়ের পর এগিয়ে আসতেই সামনে যা দেখলেন তাতে সাময়িকভাবে সকলের হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায়। সদ্যবিবাহিতা মেয়েটি দেখলেন সামনেই বসে আছেন তাঁদের মৃত পিতা। এটাই তাঁর বিয়েতে তাঁর ভাইয়ের উপহার।

বিশ্বজোড়া মারণ ব্যাধি গ্রাস করেছিল তাঁদের পিতাকেও। শ্বাসের সমস্যা শুরু হওয়ার পর খুব একটা সময় মেলেনি। তার মধ্যেই শেষ হয়ে যায় সব কিছু।

তারপর সময় কেটেছে। কিন্তু মনের গোপনে বাবার অভাবটা রয়েই গিয়েছিল। বিয়ের দিন সেই বাবার মোমের মূর্তিকে সামনে পেয়ে তাই আর কেউই নিজেকে ধরে রাখতে পারেননি।

মৃত স্বামীকে এভাবে দেখে হতভম্ব ভাব প্রায় কাটতেই চাইছিল না তাঁদের মায়ের। মেয়ে তো কেঁদেই অস্থির। এই দৃশ্যে চোখের জল আটকে রাখতে পারেননি বিয়েতে উপস্থিত আত্মীয়পরিজন থেকে বন্ধুবান্ধব কেউই। কর্ণাটকের এই ঘটনা অনেক সাধারণ মানুষের চোখও ভিজিয়ে দিয়েছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026