National

ছোট্ট ছেলের অনন্য কীর্তি, ৮ বছর বয়সেই ১৮ মিনিটে যমুনা পার

এমন কীর্তি এর আগে এত কম বয়সে আর কেউ তৈরি করতে পারেনি। সেদিক থেকে এক অনন্য কীর্তি তৈরি করল মাত্র ৮ বছরের এক বালক।

মাত্র ৮ বছর বয়স। দ্বিতীয় শ্রেণির ছাত্র শিবাংশ কিন্তু এত কম বয়সেও লক্ষ্যে অবিচল। তাই জানাচ্ছেন তার প্রশিক্ষক। এত জিদ ছেলেটার যে তিনি বুঝতে পারছিলেন যে একটা কীর্তি শিবাংশ গড়ে ফেলবেই। আর সেটাই হয়েছে।

যমুনার জল পার করতে শিবাংশের লেগেছে মাত্র ১৮ মিনিট। সেই ১৮ মিনিটের মধ্যেই যমুনা পার করে ২৫০ মিটার জলে সাঁতার কেটে শিবাংশ পৌঁছ গেছে অন্য পারে।

এটা এখনও কোনও ৮ বছরের বালক করে দেখাতে পারেনি। এর আগেও একই চেষ্টা করেছিল শিবাংশ। তখন তার যমুনা পার করতে ২২ মিনিট লেগেছিল। কিন্তু আরও কম সময়ে যমুনা পারের লক্ষ্যে অবিচল ছিল ছোট্ট ছেলেটা। কঠোর পরিশ্রম করেছে নিজের লক্ষ্যভেদ করতে। আর সেই কঠিন অনুশীলন তার কাজে এসেছে।

টেগোর পাবলিক স্কুলের ছাত্র শিবাংশ মোহিলে মীরাপুর সিন্ধু সাগর ঘাট থেকে যমুনার জলে লাফ দেয় সে। ১৮ মিনিট পর গিয়ে ওঠে ঠিক তার উল্টো পারে। এই এপার ওপারে সে যমুনার স্রোত ভেঙে মোট ২৫০ মিটার দূরত্ব অতিক্রম করে।

শিবাংশের কৃতিত্বে তার অভিভাবকরা আপ্লুত। আপ্লুত স্থানীয় প্রশাসনও। ছাত্রের কীর্তিতে গর্বে বুক ফুলে উঠেছে তার প্রশিক্ষকেরও। তিনি জানিয়েছেন ওরই বয়সী ১০০ জন বালক এই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শিবাংশ কিন্তু করে দেখাল। গড়ল অনন্য কীর্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026