National

স্ত্রীকে যে সাপ ছোবল মারল তাকেও হাসপাতালে নিয়ে গেলেন স্বামী

স্ত্রীকে একটি সাপ ছোবল মেরেছে। স্বামী ছুটে আসেন চিৎকারে। তারপর স্ত্রীকে নিয়ে দ্রুত হাসপাতালে ছোটেন। সাপটাকেও পাকড়াও করে নিয়ে যান হাসপাতালে।

স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় একটা আর্তনাদ। শুনে তাঁর স্বামী ছুটে আসেন। এসে দেখেন স্ত্রীকে একটি সাপ ছোবল মেরেছে। বিষ রক্তে মিশে যাওয়ার আগেই স্ত্রীকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি।

স্বামী আর দেরি করেননি। তবে স্ত্রীকে নিয়ে হাসপাতাল যাওয়ার আগে তিনি যে সাপটি ছোবল মেরেছিল সেটিকে কোনওক্রমে পাকড়াও করেন। তারপর সেটিকে ভরে ফেলেন একটি প্লাস্টিক বোতলে। এবার স্ত্রী এবং সাপ ২ জনকে নিয়েই হাসপাতালে ছোটেন।

রামেন্দ্র যাদব নামে ওই ব্যক্তি স্ত্রীকে হাসপাতালে আনার পর তাঁর দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। কিন্তু একটি বিষয়ে তাঁরা অবাক হয়ে যান। শুধু স্ত্রীকে নয়, যে সাপ ছোবল মেরেছে তাকেও সঙ্গে নিয়ে এসেছেন ওই ব্যক্তি।

সাপটাকেও সঙ্গে করে এনেছেন কেন? রামেন্দ্রকে প্রশ্ন করেন চিকিৎসক। রামেন্দ্র সাফ জানান, তাঁর ধারনা ছিল চিকিৎসক তাঁর কাছে জানতে চাইবেন কোন সাপ ছোবল মেরেছে?

যাতে কোন সাপ ছোবল মেরেছে তা বুঝতে এতটুকুও অসুবিধা না হয় সেজন্য তিনি সাপটাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। যাতে চিকিৎসক নিজেই দেখে নিতে পারেন কোন সাপ ছোবল মেরেছে।

রামেন্দ্র সাফ জানিয়েছেন, তাঁর স্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তিনি সাপটিকে ছেড়ে দেবেন। তবে তার আগে যাতে বোতলে দম আটকে সাপটি মরে না যায় সেজন্য বোতলের গায়ে অনেকগুলি ছিদ্র করে দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের আফজল নগর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026