National

পাত্তা পেলেননা বর, বরের গাড়ির সঙ্গে সেলফি তুলতে উপচে পড়া ভিড়

বর এলে তাঁকে দেখার একটা প্রবণতা সকলের থাকে। বরের সঙ্গে ছবিও তুলতে চান সকলে। কিন্তু এক্ষেত্রে যা ঘটল তা দেখে অবাক বরও।

বর এলে তাঁকে নিয়ে পরিবারের মানুষজনের হইচই শুরু হয়ে যায় ঠিকই, তবে বর নিয়ে গোটা তল্লাট হইচই করেনা। বড়জোর আশপাশের বাড়ি থেকে একবার দেখা অথবা পথে যেতে যেতে বর নামছে দেখতে পেলে তাকিয়ে দেখা। এরমধ্যেই সীমাবদ্ধ থাকে বিষয়টা।

এক্ষেত্রেও বরকে দেখা নিয়ে গ্রামের মানুষের তেমন কোনও উৎসাহ ছিলনা। কিন্তু তিনি গ্রামে ঢোকার পর থেকেই গোটা গ্রাম তাকিয়ে দেখল বরের সাজানো গাড়ি।

বর মেয়ের বাড়িতে পৌঁছলে সেখানেও গোটা গ্রাম উপচে পড়ে। তবে বর দেখতে নয়। বিয়ের অনুষ্ঠানস্থলে এভাবে উপচে পড়া মানুষের ভিড়ের চোটে বিয়ের আয়োজন বাধা পায়। সমস্যায় পড়েন কন্যাপক্ষের লোকজন থেকে অতিথি সকলেই।

বর নয় এক্ষেত্রে মূল আকর্ষণ ছিল বর যে ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে বিয়ে করতে এসেছেন সেটা। সকলেই চাইছিলেন একটা সেলফি নিয়ে রাখতে। যা নিয়ে ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায়। তবে বরের সঙ্গে নয়, বরের গাড়ির সঙ্গে। কারণও রয়েছে।

বাদশা নামে ওই বর যে গাড়িতে চেপে বিয়ে করতে এসেছিলেন তা আসলে ছিল একটি বুলডোজার। বুলডোজারে চেপেও যে বিয়ে করতে আশা যায় এটা বোধহয় কেউ ভাবতে পারেননি।

বিয়ের সাজে সেজে ওঠা বুলডোজার, ছবি – আইএএনএস

উত্তরপ্রদেশের বাহরাইচের লক্ষ্মণপুর শঙ্করপুর গ্রামে বিয়ে করতে আসা সেই বরের বুলডোজার গাড়ি সারাদিনই ছিল গ্রামের মানুষের অন্যতম আকর্ষণ।

গ্রামে ঢোকার সময় আবার বরযাত্রীরা বুলডোজার বাবা কি জয় বলে জয়ধ্বনি করতে করতে ঢোকেন। যা দেখতে ভিড় জমে যায়। প্রসঙ্গত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার এখন বুলডোজার সরকার নামে খ্যাত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026