National

অনলাইনে মুদির জিনিস আনিয়ে রাতের ঘুম উড়ল মহিলার

অনলাইনে এখন সবই প্রায় পাওয়া যায়। এমনকি মাসকাবারি মুদির জিনিসও। তেমনই প্রয়োজনীয় মুদির জিনিসপত্র আনিয়ে এখন রাতের ঘুম উড়েছে এক মহিলার।

অনলাইনে অর্ডার করে দিলে বাজারে যাওয়ার সমস্যাটা থাকেনা। অনেকের হাতে সময়ও নেই যে তিনি মুদির তালিকা তৈরি করে দোকানে গিয়ে সব মিলিয়ে কিনে ফিরবেন। সবচেয়ে সহজ পথ হল অনলাইনে অর্ডার করে দেওয়া।

নির্ঝঞ্ঝাট এই উপায় কিন্তু এবার চরম ঝঞ্ঝাট ডেকে আনল এক মহিলার জীবনে। ওই মহিলার দাবি, গত মঙ্গলবার তিনি অনলাইনে মুদির জিনিসের অর্ডার দেন এক প্রথমসারির অনলাইন ডেলিভারি সংস্থাকে। ওইদিন রাতে তাঁর বাড়িতে পৌঁছেও যায় জিনিসপত্র। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তারপরই শুরু হয় অন্য কাণ্ড।

দিল্লির বাসিন্দা ওই মহিলার দাবি, তারপর থেকে তাঁর ফোনে একের পর এক অস্বস্তিকর মেসেজ পাঠাচ্ছে ওইদিন মুদির জিনিসপত্রের অর্ডার ডেলিভারি দিতে আসা ডেলিভারি বয়।

মহিলার হোয়াটসঅ্যাপে সে একের পর এক মেসেজ পাঠাচ্ছে। ইংরাজিতে পাঠানো সেসব মেসেজে কখনও লেখা মিস ইউ লট, কোথাও লেখা নাইস ইয়োর বিউটি, ওয়ান্ডারফুল বিহেবিয়ার।

প্রাপ্তি নামে ওই মহিলা দ্রুত ওই ডেলিভারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানান। তাঁর দাবি, প্রথমে কোনও পদক্ষেপ না করলেও পরে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন ওই সংস্থার আধিকারিকরা।

প্রাপ্তি নামে ওই মহিলার আরও দাবি, এটা কেবল তাঁর সঙ্গেই হয়েছে এমনটা নয়, অনেক মহিলারই এমন অভিজ্ঞতা রয়েছে। এ নিয়ে তিনি কঠোর পদক্ষেপ চাইছেন। যাতে এভাবে ডেলিভারি নিতে গিয়ে মহিলাকে পরবর্তীকালে অস্বস্তির শিকার না হতে হয়। ওই ডেলিভারি বয়ের বিরুদ্ধে সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখতে চাইছেন প্রাপ্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026