National

মাথায় হাত যুবকের, অর্ডার দিয়েছিলেন অনিয়ন রিংস, এল কাঁচা পেঁয়াজ

অনলাইনে খাবার অর্ডার করার পর নানা বিচিত্র অভিজ্ঞতা হয় গ্রাহকদের। তার একটি সাম্প্রতিক উদাহরণ কার্যত সকলকে অবাক করেছে। হাসিও থামছে না।

অনলাইনে খাবার অর্ডার করার পর কখনও ভুল খাবার, কখনও দীর্ঘ অপেক্ষার পর খাবার পাওয়া, এমন নানা অভিজ্ঞতার মুখে পড়তে হয় গ্রাহকদের। এবার দিল্লির এক যুবক তো পড়লেন আরও বিপদে।

খাবার অর্ডার দেওয়ার পর সময়মত ডেলিভারি হলেও যা এল তা দেখে মাথায় হাত পড়ে তাঁর। আসলে ওই যুবক অনিয়ন রিংস অর্ডার করেছিলেন। অনিয়ন রিংস হল সেই খাবার যা ব্রিটেন, আমেরিকাতেও যথেষ্ট জনপ্রিয়।

পেঁয়াজ গোট করে কেটে সেটিকে কোনও ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলে অনিয়ন রিংস হয়। এছাড়া গোল গোল করে কাটা পেঁয়াজকে পাউরুটির গুঁড়োয় মাখিয়ে মুচমুচে করে ভেজে নিয়েও অনিয়ন রিংস হয়।

বিদেশে অনিয়ন রিংস বানাতে অনেক সময় পেঁয়াজ বাটাও ব্যাবহার করা হয়। সহজ করে বললে বাংলায় যাকে পেঁয়াজি বলা হয়, অনিয়ন রিংস হল তাই। যা গোল করে কেটে সেই গোল আকার রেখেই ভাজা হয়। বাংলায় ব্যাটার হিসাবে ব্যাবহার হয় বেসন গোলা।

সেই অনিয়ন রিংস অর্ডার করার পর বাক্স তো হাতে এল। এবার তা খুলে ওই যুবক দেখেন তাঁকে ওই রেস্তোরাঁ গোল গোল করে কাটা কাঁচা পেঁয়াজ পাঠিয়ে দিয়েছে। যা দেখে ওই যুবকও হেসে ফেলেছেন। বিষয়টি তিনি সকলের সঙ্গে শেয়ারও করেছেন।

হাতের আঙুলে কাঁচা পেঁয়াজের সেই গোলগুলো আংটির মত করে পরে ছবি দেন তিনি। নেটিজেনরা যা নিয়ে হাসিঠাট্টা করতে ছাড়ছেন না। একজন লিখেছেন আসলে ওই রেস্তোরাঁ অর্ডারটা একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছে।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026