National

‘জগ্গা জাসুস’ অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

অসমের বিখ্যাত অভিনেত্রী এবং গায়িকা বিদিশা বেজবড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। গুরুগ্রামে তাঁর ভাড়ার ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। বিদিশার পরিবারের অভি‌যোগক্রমে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিদিশার বাবার অভিযোগ নিশীথ ঝা নামে ওই যুবকের অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। সম্প্রতি অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ সিনেমায় একটি ছোট রোলে অভিনয় করতে দেখা গেছে ২৭ বছরের বিদিশাকে। উত্তরপূর্ব ভারতের এই জনপ্রিয় অভিনেত্রীকে বহুবার ফোন করেন তাঁর বাবা। কিন্তু ফোনে না পেয়ে অগত্যা গুরুগ্রামে পুলিশকে ফোন করেন তিনি। এদিকে বিদিশার স্বামীর দাবি, তিনিও বারবার ফোন করেও বিদিশাকে না পেয়ে এক প্রপার্টি ডিলার ও প্রতিবেশিদের সঙ্গে করে বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলেন। দরজা ভেঙে উদ্ধার হয় বিদিশার দেহ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটা আত্মহত্যার ঘটনা। তবে তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ করছে পুলিশ। স্বামী নিশীথ ঝাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা। শুধু সিনেমাই নয়, অসমের টিভি জগতেও পরিচিত মুখ ছিলেন বিদিশা। গানের গলাও ছিল দারুণ। এমন এক প্রতিভার এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অসম সিনেমা ও টিভি জগতের মানুষজন থেকে তাঁর অগণিত অনুরাগী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026