National

৫ মাসের মধ্যেই ফের কারাগারের বাইরে স্বঘোষিত ধর্মগুরু, সাজার নামে প্রহসন

ফের কারাগারের বাইরে বেরিয়ে পড়ল স্বঘোষিত এক ধর্মগুরু। যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কিন্তু মাঝেমধ্যেই সে জেল থেকে বেড়িয়ে পড়ে প্যারোলে।

সে এক সাংবাদিককে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছে। যে তার ২ শিষ্যার সঙ্গে বলপূর্বক দৈহিক সম্পর্ক তৈরির দোষে সাজাপ্রাপ্ত, যার একটি মামলায় ২০ বছরের কারাদণ্ড এবং অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই স্বঘোষিত ধর্মগুরু যতবার জেল থেকে নানা কারণ দেখিয়ে বেরিয়ে পড়ছে, ততবার বার হওয়ার সুযোগ অন্য সাজাপ্রাপ্তরা পায় কি? এ প্রশ্ন সকলের।

কিন্তু অজানা কারণে নিয়মের ফাঁক গলে ঠিকই সে বেরিয়ে পড়ে গারদের পিছন থেকে। আবার বাইরে বার হলে যাতে তাকে কোনও সমস্যায় না পড়তে হয় সেজন্য তাকে জেড প্লাস সুরক্ষাও দিচ্ছে সরকার।

অনেকেই তাই মনে করছেন সাজার নামে কার্যত প্রহসন চলছে ডেরা সচ্চা সৌদা নামে সংগঠনের প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-কে নিয়ে।

২০১৭ সালে সাজাপ্রাপ্ত হয় গুরমিত রাম রহিম সিং। হরিয়ানার সুনারিয়া জেলে তাকে রাখা হয়। সেখান থেকে একবার সে বার হয় তার মায়ের অসুস্থতার কথা বলে। একবার পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য।

৫ মাস আগেই ২১ দিনের জন্য জেলের বাইরে কাটিয়ে এসেছে রাম রহিম। ফের ১ মাসের জন্য জেলের বাইরে বার হওয়ার প্যারোল মঞ্জুর হয়ে গেল। ফলে আবার রাম রহিম ১ মাসের জন্য বাইরে থাকবে। এই সুযোগ বাকি কয়েদিরা পায় কি? সে প্রশ্ন তুলছেন অনেকেই।

প্রসঙ্গত মনে করা হয় গুরমিত রাম রহিম তার শিষ্যদের ভোটের সময় ভোটদানে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তাই তাকে হাতে রাখার চেষ্টা করে কোনও কোনও রাজনৈতিক দল। হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরুর অনেক অনুগামী রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026