National

মিথ্যা বলে চিকিৎসককে ডেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিল মেয়ের বাড়ি

তিনি তরুণ। বিবাহের বয়স হয়েছে। পেশায় চিকিৎসক। এমন পাত্রকে হাতছাড়া না করে তাঁকে মিথ্যা বলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীর সঙ্গে বিয়ে দিল তরুণীর পরিবার।

তাঁদের বাড়ির এক পোষ্য অসুস্থ। তাঁকে একটু দেখে দিতে হবে। তিনি যদি একটু আসেন। এই অনুরোধ নিয়ে ৩ জন এসেছিল তরুণ পশু চিকিৎসকের কাছে।

অসুস্থ পশুদের সুস্থ করাই তো তাঁর কাজ। তাই সেই ডাকে সাড়া দিতে দেরি করেননি তিনি। ওই চিকিৎসকের পরিবারের অভিযোগ, ওই ডাকে সাড়া দিয়েই যত সমস্যা হয়। তাঁদের ছেলেকে ডেকে নিয়ে যাওয়ার নাম করে আসলে তুলে নিয়ে যায় ওই ৩ জন।

প্রথমে ভয়ে সিঁটিয়ে যায় পরিবার। তারপর সাহস করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে। এদিকে ওই পশু চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে এক তরুণীর জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। যা ওই চিকিৎসকের অমতেই হয়।

ভয় দেখিয়ে পুরো বিয়েটা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে। প্রসঙ্গ বিহারে এমন ঘটনা কিন্তু নতুন নয়। সমাজে আর্থিকভাবে প্রতিষ্ঠিত কোনও অবিবাহিত যুবক যে কোনও সময় এমন এক অবস্থায় পড়তে পারেন। এভাবে ভুলিয়ে ভালিয়ে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়ার প্রবণতা বিহারের অনেক জায়গায় রয়েছে।

এদিকে যারা ওই পশু চিকিৎসককে এভাবে অসুস্থ পশুর চিকিৎসার নাম করে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026