National

সুন্দরী তরুণীর সঙ্গে পার্কে দেখা করতে গিয়ে জালে জড়ালেন মুরগি বিক্রেতা

এক তরুণী তাঁর সঙ্গে দেখা করতে চান। সেই ডাক আর সামলাতে পারেননি পেশায় এক মুরগি বিক্রেতা। হাজির হন পার্কে। বাকিটা ইতিহাস।

ফোনটা এসেছিল কয়েকদিন আগে। ফোনের ওপারে থাকা অচেনা নারীকণ্ঠ কিন্তু রং নাম্বার বলে রেখে দেননি। বরং তাঁর সঙ্গে কথা বলেছিলেন। কথা বলতে ভাল লেগেছিল পেশায় মুরগি বিক্রেতা প্রীতমের। এরপর মাঝেমধ্যেই ওই তরুণীর ফোন আসতে শুরু করে।

২ জনের মধ্যে ক্রমশ আলাপ জমে ওঠে। ফোনেই চলতে থাকে নানা প্রাণের কথা। তারপর একদিন প্রীতমের ইচ্ছা পূরণ হল। ওই তরুণী তাঁর সঙ্গে দেখা করতে চাইলেন।

ঠিক হল স্থানীয় একটি পার্কে দেখা হবে দুজনের। সেইমত দেরি না করে ফোনে স্থির হওয়া সময়ে সেই পার্কে হাজির হলেন প্রীতম কুমার।

পার্কে হাজির হয়ে সুন্দরী এক তরুণীকে চারধারে খুঁজতে লাগলেন তিনি। কিন্তু কোনও তরুণী নন, বরং তাঁর সামনে হাজির হন ৪ যুবক।

তারপর তাঁকে বন্দুকের নলের ওপর অপহরণ করা হয় সেখান থেকে। অপহরণ করে প্রীতম কুমারকে নিয়ে যাওয়া হয় বিহারের পাটনার জগনপুরা নামে একটি জায়গায়। সেখানে তাঁর ওপর অকথ্য অত্যাচার হয়।

এদিকে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় প্রীতমের নিরুদ্দেশ হওয়া নিয়ে। পুলিশ প্রীতমের ফোন অনুসরণ করে জগনপুরায় পৌঁছে যায়।

কিন্তু পুলিশ আসছে সেকথা হয়তো আগে থেকেই বুঝে গিয়েছিল ৪ অপহরণকারী। তারা সেখান থেকে আগেই চম্পট দেয়। পুলিশ গত মঙ্গলবার প্রীতমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানতে পারে, প্রীতম কুমার ওই ৪ যুবককে পরিবহণ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। প্রায়দিন যোগাযোগও রাখতেন তাঁদের সঙ্গে। কিন্তু চাকরি প্রীতম দিতে পারেনি।

চাকরি না পেয়ে ওই ৪ জন টাকা ফেরত চান। কিন্তু তাও ফেরত দেননি প্রীতম। অগত্যা এক তরুণীকে দিয়ে ফোন করিয়ে তাঁরাই প্রীতমের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠতা তৈরি করেন। তারপর তাঁকে পার্কে ডেকে পাঠান। সেখান থেকে অপহরণ করে তাঁকে পণবন্দি করেন। পাটনার সচিবালয় থানার পুলিশ ওই ৪ অভিযুক্তের খোঁজ শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026