National

সব কাজ ফেলে জেলাশাসকের গরু সামলাচ্ছেন ৭ চিকিৎসক

জেলাশাসকের গরু বলে কথা। সে কি যে সে গরু। তাই তার যাতে অযত্ন না হয় সেজন্য রাতদিন এক করে দিচ্ছেন ৭ পশু চিকিৎসক।

জেলাশাসকের গরুর শরীরটা একটু খারাপ করেছে। তার চিকিৎসার দরকার। যেকোনও পশু যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা দরকার। এ নিয়ে দ্বিমত থাকতে পারেনা। কিন্তু তার আয়োজন দেখে চোক কপালে উঠেছে অনেকের।

জেলাশাসকের গরুর যাতে চিকিৎসায় কোনও গাফিলতি না হয় সে বিষয়ে নজর রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জেলার চিফ ভেটেরিনারি অফিসার। তিনি ওই গরুর চিকিৎসা নিয়ে চিঠি দিয়েছেন ৭ পশু চিকিৎসককে।

চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ওই জেলাশাসকের গরুকে সপ্তাহের ৭টি দিন চিকিৎসকেরা দেখবেন। ৭ দিনে ৭ জন ওই গরুটিকে দেখতে যাবেন। তাঁরা দিনে ২ বার করে গরুটির পরীক্ষা করবেন।

এই ২ বারে তিনি পরীক্ষা করে কি পেলেন তা একটি রিপোর্টের আকারে চিফ ভেটেরিনারি অফিসার এস কে তিওয়ারির টেবিলে জমা দিতে হবে। তাও সন্ধে ৬টার মধ্যে। এই দায়িত্বে যেন কোনও গাফিলতি না হয় তাও জানানো হয়েছে চিকিৎসকদের।

যদি কোনও গাফিলতি পাওয়া যায় তাহলে তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ৭ দিনের কোন বারে কার দায়িত্ব থাকছে তাও চিঠিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে।

চিফ ভেটেরিনারি অফিসারের নির্দেশ, ছবি – আইএএনএস

পশু চিকিৎসকদের এই চিঠি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। ফতেপুরের জেলাশাসক অপূর্ব দুবের গরু অসুস্থ। তারই চিকিৎসার জন্য এই আয়োজন করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026