স্বামীর সঙ্গে ললিতা রাজপুত, ছবি – সৌজন্যে – সোশ্যাল মিডিয়া
একসময় তাঁর নাম শুনলে থরথর করে কাঁপতেন মানুষজন। ভারতে তিনি বিখ্যাত ব্যান্ডিট কিং নামে। গোঁফের জন্যও বিখ্যাত ছিলেন এই ডাকাত সর্দার।
ভারতে ডাকাত অনেক জায়গায় ছিল। কিন্তু কুখ্যাত ডাকাতদের ডেরা বলে সবচেয়ে বেশি পরিচিত চম্বল। সেই চম্বলের এক সময়ের দাপুটে ডাকাত ছিলেন মাখন সিং।
১৯৮২ সালে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে মাখন সিং তৎকালীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে আত্মসমর্পণ করেন। তখন তাঁর বিরুদ্ধে পুলিশের খাতায় ৯৪টি মামলা ছিল।
যার মধ্যে ছিল ১৭টি খুন, ১৮টি ডাকাতি এবং ২৮টি অপহরণের মামলা। সেই কুখ্যাত মাখন সিং আদপে ভিন্দের বাসিন্দা হলেও এখন তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন মধ্যপ্রদেশের গুনা জেলার সাঙ্গাইয়াই গ্রামে।
মধ্যপ্রদেশে আগামী ২৫ জুন পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঙ্গাইয়াই গ্রামের সরপঞ্চ অর্থাৎ গ্রাম প্রধান নির্বাচিত হয়েছেন মাখন সিংয়ের দ্বিতীয় স্ত্রী ললিতা রাজপুত। এখন এটা প্রাক্তন ডাকাত সর্দারের স্ত্রী বলে কিনা তা পরিস্কার নয়।
এদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে ললিতা রাজপুত খুশি। তিনি জানিয়েছেন গ্রামে আলো নিয়ে আসা, রাস্তা ঠিক করা এবং নিকাশি ব্যবস্থা উন্নত করা তাঁর প্রধান লক্ষ্য হবে।
গ্রামের উন্নয়নে কাজ করে যেতে চান তিনি। তাঁর এই জয়ের খবর দেশের সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে। যার একটা বড় কারণ অবশ্যই তাঁর স্বামীর নাম।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…