তাঁকে সংসদে তাঁর বক্তব্য বলতে না দেওয়া হলে তিনি ইস্তফা দেবেন। মঙ্গলবার সকালেই হুমকিটা দিয়ে রেখেছিলেন বিএসপি সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। অভিযোগ করেছিলেন রাজ্যসভার ডেপুটি স্পিকার জে কুরিয়েন তাঁকে তাঁর বক্তব্য সংসদে পেশ করার সুযোগ দিচ্ছেন না। সেই হুমকি যে নিছক কথার কথা ছিলনা তা বিকেলেই প্রমাণ করে দিলেন তিনি। রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন মায়াবতী।
রাজ্যসভার সেক্রেটারি জেনারেল সমশের শরিফের হাতে মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ইস্তফাপত্র তুলে দেন মায়াবতী। ক্ষোভ উগরে বলেন, যখন সরকারপক্ষ তাঁকে তাঁর বক্তব্য পেশ করার জন্য সময়ই দিচ্ছে না তখন ইস্তফা দেওয়াই ভাল!
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…