ফাইল : চেন্নাইয়ের বাস পরিষেবা, ছবি - আইএএনএস
বাসে ওঠার পর গন্তব্য জানালে পুরো যাত্রায় ঠিক কত ভাড়া পড়বে তা জানান কন্ডাক্টর। সেই টাকা তাঁকে প্রদান করেন যাত্রীরা। বদলে টিকিট পান কন্ডাক্টরের কাছ থেকে।
এই ব্যবস্থার সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ বলেই নয়, সারা ভারত অভ্যস্ত। তবে সে ব্যবস্থা আগামী দিনে তুলে দেওয়ার তোরজোড় শুরু হয়ে গেল। আগামী দিনে যাত্রীদের আর বাসে উঠে টিকিট কাটতে হবে না।
এই ব্যবস্থা প্রথমে চালু হতে চলেছে তামিলনাড়ুতে। তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন জার্মান ব্যাঙ্কের আর্থিক সহায়তায় শুরু করছে এক বিশেষ ব্যবস্থা। মেট্রো যাত্রীদের মত তাদের কাছেও একটি কার্ড থাকবে।
তবে বাসে ওঠার সময় একবার কার্ড সোয়াইপ করা এবং নামার সময় ফের কার্ড সোয়াইপ করার মত সময় হাতে থাকেনা। যাত্রীদের ভিড়ও থাকে। তাই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতি ব্যবহার করা হবে।
এক্ষেত্রে জিপিএস মোবিলিটি পেমেন্ট সিস্টেম যুক্ত করে অর্থবিহীন টিকিট ব্যবস্থা চালু করা হবে। যা চলতি বছরের শেষ থেকেই তামিলনাড়ুতে চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
এক্ষেত্রে টাকা ভরার জন্য একটি বিশেষ অ্যাপও তৈরি করা হবে। যাত্রীরা সেই অ্যাপের মাধ্যমে গুগল পে বা পেটিএম দিয়ে ভাড়া রিচার্জ করে দিতে পারবেন।
তারপর যতক্ষণ তাঁর রিচার্জ না ফুরোচ্ছে ততক্ষণ তিনি টিকিট ছাড়াই বাসে যাতায়াত চালিয়ে যেতে পারবেন। তামিলনাড়ু পথ প্রদর্শক হলে তারপর এই ব্যবস্থা অন্য রাজ্যও গ্রহণ করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…