National

প্রতিবেশি রাজ্যে একসঙ্গে একদিনে পদত্যাগ করলেন সব মন্ত্রী

প্রতিবেশি রাজ্যে এমন এক ঘটনা ঘটল যা কিছুটা অবাক করেছে সকলকে। রাজ্যের সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করলেন। পদত্যাগপত্রও পাঠিয়ে দিলেন।

পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্যে এমন একটা ঘটনা ঘটল যা অনেককে অবাক করেছে। প্রশ্ন উঠেছে কি এমন হল যে সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করলেন?

এটাই হয়েছে ওড়িশায়। সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করেছেন। তাও আবার একই দিনে। প্রায় একসঙ্গে। শুধু মন্ত্রীরাই নন, ওড়িশা বিধানসভার স্পিকার এসএন পাত্রও পদত্যাগ করেছেন।

স্পিকার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকারের কাছে। তবে কি ওড়িশার নবীন পট্টনায়েক সরকার নজিরবিহীন বিপ্লবের মুখে পড়ল? এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।

ঘটনাটি ঘটেছে অন্য। সব মন্ত্রীর একসঙ্গে পদত্যাগ করা বা স্পিকারের পদত্যাগ করার ঘটনা ঘটেছে ঠিকই, তবে তা হয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকর নির্দেশে। সবে শেষ হয়েছে ব্রজরাজনগর বিধানসভা আসনে উপনির্বাচন। তারপরই এই পদত্যাগ পর্বের ঘটনা ঘটল।

আসলে নবীন পট্টনায়েক তাঁর মন্ত্রিসভা ঢেলে সাজানোর রাস্তায় হাঁটছেন। অনেক নতুন মুখ মন্ত্রিত্বে আসতে পারে। অনেক মন্ত্রীর জন্য বরাদ্দ হতে পারে অন্য দফতর।

আবার এমনও শোনা যাচ্ছে যে ওড়িশার বিজেডি সরকারে এই প্রথম কোনও মহিলা স্পিকার দায়িত্ব পেতে পারেন। বিদায়ী স্পিকার এসএন পাত্র মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।

রবিবারই ওড়িশার রাজভবনে নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন। এখন সকলেই তাকিয়ে আছেন নবীন পট্টনায়েকর নতুন মন্ত্রিসভা কেমন হতে চলেছে সেদিকে। কোন কোন মন্ত্রীর মন্ত্রিত্ব যেতে পারে সেটাও দেখতে চাইছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026