National

মালাবদলে অরাজি কনেকে ফন্দি করে রাজি করালেন হবু বর

মালাবদলের সময় সবাই হাজির। কিন্তু কনে মালা পরতেই রাজি নন। এই অবস্থায় এক নতুন পথ বার করে তাঁকে রাজি করালেন হবু বর।

বিয়ের অনুষ্ঠানে মালাবদল এক প্রাচীন রীতি। ভারতের যে প্রান্তের বিয়েই হোক না কেন সেখানে মালাবদলের নিয়ম রয়েছে। হতে পারে অনেক নিয়ম আলাদা। তবে মালাবদল হয় প্রায় সব বিয়েতেই।

এমনই একটি বিয়েতে মালাবদল চলাকালীন বর কনের গলায় মালা পরাতে যাবেন, এমন সময় কনে হাসি মুখেই জানিয়ে দিলেন তিনি মালা পরবেন না। বর বেশ কয়েকবার চেষ্টা করলেন মালা নিয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু কনে সরে গিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি রাজি নন।

অগত্যা হাল ছেড়ে বর বসে পড়লেন বরাসনে। চারিদিকে ক্যামেরা তাক করা রয়েছে তাঁদের মালাবদলের অনুষ্ঠান ক্যামেরাবন্দি করার জন্য। কিন্তু কনে হাসি মুখেই দাঁড়িয়ে থাকলেন বরের দিকে চেয়ে।

এবার উঠে দাঁড়ালেন বর। তারপর হাঁটু মুড়ে বসে মালা গ্রহণ করার প্রস্তাব দিলেন। বরের এই ফন্দি কাজে এল। কনে এবার আর না করতে পারলেন না। বরের এই আবেদনে সাড়া দিলেন তিনি। বরের মালা গ্রহণ করলেন কনে।

একটু হাঁটু মুড়ে নিচু হয়ে এবার মালা পরে নিলেন কনে। আশপাশের সকলে তা দেখে আনন্দে হইহই করে উঠলেন। তবে পুরোটাই হয়েছে খুব হাল্কা মেজাজে।

তবে বরকনের এই মালাবদল কাণ্ড সকলের মন কেড়েছে। ইন্টারনেটে যথেষ্ট ছড়িয়েছে সেটি। ঘটনাটি ঘটেছে একটি পাঞ্জাবি বিয়ের অনুষ্ঠানে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026