ইনস্ট্যান্ট নুডলস, প্রতীকী ছবি
বিয়ের পর থেকেই শুরু সমস্যা। স্বামীস্ত্রীর ছোট্ট সংসারে খাবার বলতে কেবল ম্যাগি। নতুন স্ত্রী অন্য রান্না জানেননা। কেবল জানেন ম্যাগি বানাতে।
প্রথম দিকে নতুন বউয়ের ম্যাগি রান্না মানিয়ে নিচ্ছিলেন স্বামী। কিন্তু একটা সময়ের পর ধৈর্যের বাঁধ ভাঙে। স্ত্রী সকাল, দুপুর, রাত্রি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার ৩ প্রহরে ৩ বার করে ম্যাগি করে দেন এটা মেনে নিতে পারছিলেন না স্বামী।
প্রথমে ২ জনের মধ্যে এই নিয়ে ঝগড়া শুরু হয়। কিন্তু তরুণী স্ত্রী সাফ জানিয়ে দেন তাঁর অন্য রান্না জানা নেই। তাই তিনি ম্যাগিই রাঁধবেন।
এমনকি স্বামীর দাবি, স্ত্রী বাজার করতে বেরিয়ে ব্যাগ ভরে কেবল ম্যাগি নিয়ে আসেন। যা ৩ বেলা করে রাঁধেন ২ জনের জন্য। বাড়িতে রান্না মানেই ম্যাগি খেতে হয় তাঁকে।
বিষয়টি পারিবারিক সমস্যা বলে মনে হলেও তা আরও বড় আকার নেয়। স্বামী ও স্ত্রীর ঝগড়া চরমে উঠলে স্বামী আদালতে যান। বিবাহবিচ্ছেদ চান।
স্ত্রী ৩ বেলা করে ম্যাগি খাওয়ান এই অভিযোগে বিবাহবিচ্ছেদ চাওয়ায় বিচারকও হতবাক হয়ে যান। ২ জনকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ২ জনই নিজের জায়গায় অনড় থাকায় তিনিও নিরুপায় হয়ে দ্রুত তাঁদের বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়ে দেন।
অনেকটা ইনস্ট্যান্ট নুডলসের মতই ইনস্ট্যান্ট বিবাহবিচ্ছেদ হয়ে যায় ২ জনের। এই বিরল মামলাকে ম্যাগি কেস আখ্যা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেল্লারিতে।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…