National

ফটো তোলার ব্যবস্থা নেই, বিয়ের মণ্ডপেই কড়া সিদ্ধান্ত নিলেন কনে

বিয়ের অনুষ্ঠানে ফটো তোলার কোনও ব্যবস্থা করা হয়নি। এটা মেনে নিতে পারলেননা কনে। মণ্ডপে দাঁড়িয়েই কড়া পদক্ষেপের পথে হাঁটলেন তিনি।

বিয়ের আয়োজন হয়েছিল জাঁকজমকে ভরা। ঝলমল করছিল বিয়ের জন্য তৈরি মণ্ডপ। চতুর্দিক আলোর বন্যায় ভেসে যাচ্ছে। বরযাত্রীরা বর নিয়েও হাজির হন সঠিক সময়ে। তাঁদের আপ্যায়নে ত্রুটি রাখেনি কনেপক্ষ।

মালাবদলের সময় বর কনে তখন মুখোমুখি। ২ পরিবারের সদস্যরা তো বটেই, সেই সঙ্গে অতিথিরাও হাসি মুখে চেয়ে আছেন মালাবদল দেখার জন্য।

এমন সময় কনে চারধার একটু দেখে প্রশ্ন করেন হবু বর ফটোগ্রাফার আনেননি কেন? কেনই বা নেই ভিডিও তোলার ব্যবস্থা? সকলেই কনের আচরণে থতমত খেয়ে যান।

কনে কিন্তু মালাবদল করবেননা বলে জানিয়ে দেন। এ বিয়েই তিনি করবেননা। বরপক্ষ কেন ফটো তোলার ব্যবস্থা করেনি। তাঁর জীবনের এই মুহুর্তকে ক্যামেরাবন্দি করার ব্যবস্থা কেন নেই। এসব প্রশ্ন তুলে কনে সুর চড়ান। তারপর সাফ জানিয়ে দেন যে মানুষ বিয়ের দিনের ছবি তোলার ব্যবস্থা করার কথা খেলায় করেননি, তিনি সারা জীবন কীভাবে তাঁর খেয়াল রাখবেন?

কনে সাফ জানিয়ে দেন এ বিয়ে তিনি করবেননা। বাড়ির সকলে তাঁকে অনেক করে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কনে রেগে প্রতিবেশির বাড়িতে চলে যান।

পুলিশ আসে। তারপর পুলিশের মধ্যস্থতায় বর ও কনেপক্ষ নিজেদের মধ্যে যে অর্থ ও মূল্যবান সামগ্রি আদানপ্রদান করেছিল তা একে অপরকে ফিরিয়ে দেয়। পরে খালি হাতেই বাড়ি ফেরেন বর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026