নূরজাহান আম, ইউটিউব স্ক্রিনগ্র্যাব - @ANINewsIndia
ভারতের বিভিন্ন কোণায় আমের কদর অপরিসীম। দেশের বিভিন্ন জায়গার আমের আলাদা পরিচিতি। বাংলার হিমসাগর যেমন স্বনামধন্য, তেমনই উত্তরপ্রদেশের ল্যাংড়া, চৌসা, দশেরি। আবার মহারাষ্ট্রের আলফানসো, রত্নার কদর যথেষ্ট।
এক এক জায়গার আমের স্বাদ এক এক রকম। সবই মন ভাল করে দেয়। ভারতেই এমনও এক আমের ফলন হয় যার এক একটার ওজন সর্বোচ্চ হতে পারে ৫ কেজিও। গড়পড়তায় এ আমের ওজন ৩ থেকে সাড়ে ৩ কেজি তো হয়েই যায়।
তবে সংখ্যায় কম হয় এই আম। যার নামকরণ হয়েছে মোগল রানি নূরজাহানের নামে। মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় এই আমের কিছু গাছ রয়েছে। একটি গাছে খুব বেশি হলে ১০০টি আম ফলে।
এই আম আসলে জন্মসূত্রে আফগানিস্তানের। মোগলরা এই আম ভারতে নিয়ে আসে। নাম দেওয়া হয় নূরজাহান। এখনও ভারতের এই একটি জায়গাতেই এই আমের চাষ হয়।
জানুয়ারি, ফেব্রুয়ারিতে মুকুল আসে গাছে। ফল পাকতে পাকতে জুন মাস। তবে এই আম এতটাই সুস্বাদু যে অনেকেই আম পাকার আগেই এই আম কেনার জন্য বুক করে নেন। এর সাইজ অনুযায়ী দাম স্থির হয়।
ওজনে নয়, এই আম বিক্রি হয় পিসে। কমপক্ষে ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত পিস বিক্রি হয়। এবার যেমন কৃষকদের আশা ২ হাজার টাকায় এই আম তাঁরা বিক্রি করতে পারবেন। ইতিমধ্যেই নূরজাহান আম বড় হতে শুরু করেছে। এর মধ্যেই শুরু হয়ে গেছে বুকিংও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…