National

গাছের রান্নাঘরে বিদেশি শত্রুর হানা, অনেকটা বাড়তে চলেছে সুস্বাদু আমের দাম

এ আমের ভুবন ভোলানো স্বাদ নিয়ে কারও কোনও দ্বিমত নেই। দেশজুড়ে চাহিদাও যথেষ্ট। কিন্তু এবার এ আম অনেক বেশি দামে কিনতে হবে আম বিলাসীদের।

আমের সময় এসে গেছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তেই মানুষ এখন আমে মজে আছেন। নিজেদের স্থানীয় আম তো আছেই, এমনকি অন্য রাজ্যের বিখ্যাত সব আমও হাজির বাজারে।

ভারতের যে প্রান্তেই যাওয়া যায় সেখানেই তাদের স্থানীয় আমের নিজস্ব স্বাদ আম বিলাসীদের রসনা তৃপ্তির কারণ হয়। এমনই একটি আম ধর্মপুরী।

ধর্মপুরী আম হল দক্ষিণ ভারতীয় আমের অন্যতম এক প্রজাতি। যার কদর ভারত জোড়া। ধর্মপুরী আম তামিলনাড়ুতে হয়। তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় এই আম প্রতিবছর ১৫ হাজার হেক্টর জমিতে ভরে যায়।

প্রতিবছর দেড় লক্ষ মেট্রিক টন আমের ফলন হয় এখানে। যা বিক্রি করে মোটা মুনাফার মুখ দেখেন এখানকার আম চাষিরা। এবার কিন্তু আমের মরসুমেও তাঁদের মুখে হাসি নেই।

তামিলনাড়ুর ধর্মপুরী জেলার নামই এই আমের জন্য। এবার সেই আমগাছের রান্নাঘরেই হানা দিয়েছে বিদেশি শত্রু। ধর্মপুরীর আম চাষিরা জানাচ্ছেন, এবার ২টি পোকা হানা দিয়েছে আমগাছে। যা ছড়িয়ে পড়েছে এখানকার আমবাগানগুলিতে। গাছে গাছে ছড়িয়ে গেছে।

এবার গাছের পাতা খেয়ে সাফ করে দিচ্ছে। যার ফলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। গাছের রান্নাঘর বলে পরিচিত গাছের পাতায় যথেষ্ট খাবার গাছের জন্য তৈরি হচ্ছে না। যা আমের ফলন কমিয়ে দিয়েছে।

এই পোকাদের আটকানো এখন প্রায় দুঃসাধ্য। আর এর জেরে এবার আমের ফলন অর্ধেক হতে চলেছে। যার ফলে এবার দেশে ধর্মপুরী আমের দাম আকাশছোঁয়া হতে পারে বলে আগাম ইঙ্গিত দিয়ে দিয়েছেন এখানকার আম চাষিরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026