National

বর নাচতে ব্যস্ত, অন্য ছেলেকে বিয়ে করলেন কনে

বরের নাচ আর শেষে হচ্ছেনা। বন্ধু, আত্মীয়দের সঙ্গে তিনি নেচেই চলেছেন। এটা সহ্য করতে না পেরে বরকে ফেলে অন্য ছেলেকে বিয়ে করে নিলেন কনে।

ঠিক ছিল বর আসবে রাত নটায়। লগ্ন রাত সওয়া ১টায়। ওই সময়টাই শুভ। ওই সময় সাতপাক নিতে হবে বরবধূকে। কনের পরিবার সেইমত সব আয়োজন করে রেখেছিল।

এদিকে বরও সময়মতই বরযাত্রী নিয়ে বিয়ে করতে বার হন। কিন্তু বিয়ে করতে আসার পথে এবং বিয়ে বাড়িতে পৌঁছেও বরের আনন্দে আত্মহারা হয়ে নাচ আর শেষ হয়না। মদ্যপ অবস্থায় বর নাচতেই থাকেন সকলের সঙ্গে।

হবু বরের এই কাণ্ড সহ্য করতে পারেননি কনে। তিনি মণ্ডপেই স্থির করেন এই ছেলের সঙ্গে জীবন তিনি কাটাবেন না। তিনি অন্য এক ছেলেকে ওইদিনই বিয়ে করবেন।

কনের ইচ্ছাতেই অন্য এক ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়। ওই মণ্ডপে ওই রাতে ওই শুভ সময়ই সাতপাকে বাঁধা পড়েন দুজনে। কনের এই সিদ্ধান্তে সহমত হয় তাঁর পরিবারও।

এদিকে বর এলেও অন্য ছেলেকে কনে বিয়ে করে নেওয়ায় তুমুল অশান্তি শুরু হয় ২ পরিবারের মধ্যে। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়।

যদিও কনের বাড়ির তরফে জানানো হয় যে ছেলে বিয়ের দিন আনন্দ করতে গিয়ে শুভ সময়েরও তোয়াক্কা করেনা, তার সাথে সারা জীবন থাকা কনের সম্ভব নয়।

বিষয়টি নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। অগত্যা বরকে বরযাত্রী নিয়ে খালি হাতেই ফিরতে হয়। ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলার চেলানা গ্রামে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026