চিত্রকূটে রামঘাট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
গত ৯ মে মন্দিরে প্রবেশ করে পুরোহিত দেখেন মূর্তিগুলি নেই। মন্দিরে ১৬টি অষ্টধাতুর মূর্তি রয়েছে। যা বছরের পর বছর ধরে পূজিত হচ্ছে। হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন পুজো দিতে। সেই অষ্টধাতুর তৈরি ১৬টি মূর্তি রাতের অন্ধকারে চুরি যাওয়ায় হইচই পড়ে যায়।
বোঝা যাচ্ছিল না কারা এই চুরির পিছনে রয়েছে। তদন্তও শুরু হয়। কিন্তু তাতে মূর্তি উদ্ধার হয়নি। গত ১৪ মে মন্দিরের পুরোহিত মহন্ত রামবালক তাঁর বাড়ির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা খুলতে দেখা যায় তার মধ্যে রয়েছে চুরি যাওয়া ১৬টি মূর্তির মধ্যে ১৪টি মূর্তি। মূর্তিগুলির সঙ্গে একটি চিঠিও রাখা ছিল।
পুরোহিত সেই চিঠি পড়ে কার্যতই চমকে যান। চোরেরাই ওই চিঠি দিয়েছিল। যাতে চোরেরা জানায়, যে চুরি করার পর থেকে তারা রাতে ঘুমোতে পারছিলনা। ঘুমোতে গেলেই ভয়ার্ত সব স্বপ্ন দেখছিল তারা। ঘুম ভেঙে যাচ্ছিল। রাতের পর রাত জেগে কাটাতে হচ্ছিল তাদের।
উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার তারাউনা এলাকার বালাজি মন্দির বিখ্যাত। সেখানেই ছিল ১৬টি অষ্টধাতুর মূর্তি। তার মধ্যে ১৪টি চোরেরা ভয়ে ফেলে রেখে যায়।
চিঠিতে তাদের সেই আতঙ্কের বিষয়টি স্পষ্ট। পরে সেই মূর্তি থানায় রাখা হয়। এদিকে অচেনা চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহন্ত রামবালক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…