কানহা জাতীয় উদ্যানে বাঘ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
একটা সময় জুড়ে শিকারিদের বন্দুকের নিশানা হত বাঘরা। তা নিয়ন্ত্রণ করার জন্য সরকার এক সময় বাঘ সংরক্ষণের প্রয়াস শুরু করে। যার অঙ্গ হয় বাঘদের জন্য অভয়ারণ্য।
ভারতে এমন ৫১টি অভয়ারণ্য ছিল। সোমবার থেকে সেই তালিকায় যুক্ত হল আরও একটি অভয়ারণ্য। বাঘদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যে বাঘরা নিশ্চিন্তে বসবাস করে। সেখানে তারা সংখ্যায় বৃদ্ধি পায়।
তাদের সুরক্ষার জন্য থাকেন ফরেস্ট গার্ডেরা। ফলে চোরাশিকারিদের পক্ষে সেখানে গিয়ে বাঘদের নিশানা করা সম্ভব হয়না। এমনই আরও একটি ব্যাঘ্র অভয়ারণ্য ভারতের মানচিত্রে যুক্ত হল।
রাজস্থানের রামগড় বিষধারী অভয়ারণ্য সোমবার থেকে বাঘ সংরক্ষণ অভয়ারণ্যের তকমা পেল। কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব একথা ট্যুইট করে জানিয়েছেন।
বাঘের বিভিন্ন অভয়ারণ্য কিন্তু পর্যটনস্থলও। পর্যটকরা সেখানে ঘুরতে যান। অনেকে বাঘ দেখতেও পান। সেই তালিকায় জায়গা করে নিল রাজস্থানের রামগড় বিষধারী অভয়ারণ্য।
রণথম্ভোর ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্য এবং মুকুন্দ্র হিলস ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের মাঝে অবস্থান করবে এই নয়া অভয়ারণ্য। এই অভয়ারণ্য তৈরি হওয়ার পর এখন রাজস্থানে ৪টি ব্যাঘ্র অভয়ারণ্য তৈরি হল।
রণথম্ভোর, সারিস্কা এবং মুকুন্দ্র-এর পর এবার যুক্ত হল রামগড় বিষধারী অভয়ারণ্য। এই নতুন অভয়ারণ্য পর্যটনেও গতি আনবে বলে মনে করা হচ্ছে। এই অভয়ারণ্য তৈরির ফলে আরও কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…