National

লোডশেডিংয়ে দেখতে না পেয়ে বোনের বরকে বিয়ে করলেন দিদি

এ এক নতুন ভ্রান্তিবিলাস। লোডশেডিংয়ের জেরে বরই গেল বদলে। বিয়েও হয়ে গেল অন্য বরের সঙ্গে। বিয়ের পর সব জেনে মাথায় হাত ২ বোনের।

২ মেয়ের বিয়ে একসঙ্গে একদিনেই দেওয়া স্থির করেছিলেন বাবা। তবে ২ বোন হলেও পাত্ররা ২ ভাই নন। ২ জন আলাদা জায়গায় থাকেন। আলাদা তাঁদের পরিচয়।

সময়মত ২ বরই বরযাত্রী নিয়ে হাজির হয়েছিলেন বিয়ে করতে। কিন্তু বিয়ে বাড়িতে তখন লোডশেডিং। আলোর ব্যবস্থা করতে চাইলেও চারিদিক আলোয় ভরানো যায়নি।

কিছুটা আলোআঁধারির মধ্যেই বিয়ের রীতি পালন করতে থাকেন পুরোহিত। নিজের নিজের বরের পাশে এসে বসেন ২ কনে। বিয়েও শুরু হয়। সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এই পর্যন্ত সব ঠিক ছিল।

২ বোনের কার্যত মাথায় হাত পড়ে যখন তাঁরা বিয়ের পর দেখেন তাঁদের বর গেছে বদলে। দিদির বরকে মালা পরিয়ে সাতপাক ঘুরে বিয়ে করছেন বোন আর বোনের বরকে দিদি।

এ কি কাণ্ড! ২ পরিবারেও হইচই শুরু হয়ে যায়। একে লোডশেডিং, তায় ভেল দিয়ে মুখের কাছটা অনেকটাই ঢাকা থাকায় ২ বোন বুঝতেই পারেননি কার পাশে বসছেন বিয়ে করতে। অবশ্যই এই ভুলের খেসারত তাঁদের সারা জীবন বইতে হয়নি।

পুরোহিত বিধান দেন যে পরদিন তাঁদের ফের বিয়ে হবে। এবার সঠিক বর কনের মধ্যে বিয়ে দেবেন তিনি। সেইমতই হয়। মেটে সমস্যা। হাঁফ ছেড়ে বাঁচেন ২ বোন ও তাঁদের বরেরা। হাঁফ ছেড়ে বাঁচে ৩ পরিবারও। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে।

News Desk

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

সিংহ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026