National

একটি মামলার যাবতীয় প্রমাণ লোপাট করে দিল বাঁদর

একটি মামলার যাবতীয় প্রমাণ নিয়ে পালিয়ে গেছে একটি বাঁদর। ফলে তাদের হাতে আর সেসব প্রমাণ নেই, আদালতকে একথা জানাল পুলিশ।

২০১৬ সালে এক ব্যক্তির রহস্য মৃত্যু হয়। পরিবারের লোকজন দাবি করেন যে শশিকান্ত শর্মা নামে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে।

২ দিন নিখোঁজ থাকার পর শশিকান্তের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তেও পাঠানো হয়। পুলিশ তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করে। শুরু হয় মামলা।

আদালতে এই মামলার শুনানি চলতে থাকে। রাজস্থানের জয়পুরের চাঁদওয়াজি এলাকায় ঘটা সেই ঘটনা সে সময় চাঞ্চল্যের সৃষ্টি করে।

এদিকে মামলা চলতে থাকে। বছর ঘুরতে থাকে। অবশেষে আসে সেই দিন যেদিন পুলিশের কাছ থেকে এই ঘটনার তথ্যপ্রমাণ চায় আদালত।

পুলিশ এতদিন চুপ থাকলেও এবার আদালতকে জানাতে বাধ্য হয় যে তাদের কাছে আর কোনও প্রমাণ নেই। হত্যায় ব্যবহৃত ছুরি থেকে শুরু করে ১৫টি প্রমাণ যা তারা জোগাড় করেছিল তা সবই খোয়া গেছে।

পুলিশ যে ব্যাগে করে সেগুলি রেখেছিল সেই ব্যাগ নিয়ে পালিয়ে গেছে একটি বাঁদর। সে ব্যাগ আর ফেরত পাওয়া যায়নি। ফলে পুলিশের হাতে এখন আর কোনও প্রমাণ নেই।

ব্যাগটি রাখা ছিল একটি গাছের তলায়। তখনই কোথা থেকে এসে ব্যাগ নিয়ে চম্পট দেয় বাঁদরটি। সেই বাঁদর ও ব্যাগ আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশের কাছ থেকে বাঁদরের এই প্রমাণ নিয়ে চম্পট দেওয়ার বিষয়টি এখন সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026