National

বিরিয়ানি দিয়ে মেখে দেড় লক্ষ টাকার গয়না খেয়ে নিলেন যুবক

এমন অনেককিছুই হয় যা শুনলে গল্প মনে হয়। কিন্তু বাস্তবেই এক যুবক বিরিয়ানি দিয়ে মেখে দেড় লক্ষ টাকার গয়না বেমালুম খেয়ে ফেললেন।

গত মঙ্গলবারের কথা। ইদের দিন এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল অন্য বন্ধুর। শর্ত ছিল নিমন্ত্রণে তাঁর বান্ধবীকেও সঙ্গে আনতে হবে।

সেইমত ওই ৩২ বছরের যুবক তাঁর বান্ধবীকে নিয়ে মঙ্গলবার সন্ধেয় বন্ধুর বাড়িতে হাজির হন। আয়োজন ছিল যথেষ্ট। ছিল মদ্যপানের বন্দোবস্তও।‌

ওই যুবকও মদ্যপান করেন। তারপর শুরু হয় খাওয়াদাওয়ার পর্ব। বিরিয়ানি ছিল মেনুতে। ওই যুবকও বিরিয়ানিতে মজে যান।

খাওয়াদাওয়ার পর যে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল তাঁর পরিবারের এক সদস্য লক্ষ্য করেন তাঁদের একটি হিরের নেকলেস, একটি সোনার চেন এবং একটি হিরের পেনডেন্ট উধাও।

দ্রুত তারা পুলিশে খবর দেয়। পুলিশকে ওই পরিবারর তরফে জানানো হয় যে তারা সন্দেহ করছে যে ওই ৩২ বছরের যুবকই ওগুলো সরানোর পিছনে রয়েছেন।

পুলিশ তার পরদিনই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের প্রশ্নের মুখে ওই যুবক স্বীকার করে নেন যে তিনিই ওই কাণ্ড ঘটিয়েছেন। বিরিয়ানি দিয়ে মেখে তিনি ওই গয়না ৩টি খেয়ে নেন। গয়না তো তাহলে যুবকের পাকস্থলীতে পৌঁছেছে। সেখান থেকে তা উদ্ধার করতে গেলে চিকিৎসকের প্রয়োজন।

চিকিৎসক সব শুনে ওই যুবককে এনেমা দেওয়া স্থির করেন। প্রসঙ্গত এনেমা হল পায়ুদ্বার দিয়ে দেওয়া এক ধরনের তরল যা মলত্যাগের সমস্যা দূর করে।‌ এনেমা প্রয়োগ করার পর ওই যুবকের মলের সঙ্গে গয়নাগুলি বেরিয়ে আসে। উদ্ধার হয় সেগুলি।

এদিকে গয়না ফেরত পাওয়ার পর ওই যুবকের ওপর থেকে যাবতীয় অভিযোগ তুলে নেন অভিযোগকারী মহিলা। ফলে ওই যুবকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে চেন্নাইতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026