National

এই প্রথম মাটি খুঁড়ে উদ্ধার হল প্রাচীন আলো, লেখা হল নতুন ইতিহাস

দেশের প্রত্নতত্ত্বের ইতিহাসে এক নয়া মাইলফলক যুক্ত হল। এই প্রথম পাওয়া গেল এক বিশেষ ধরনের প্রাচীন বাতি। যাকে অবশ্যই এক বড় প্রাপ্তি হিসাবে দেখছেন প্রত্নতাত্ত্বিকরা।

ভারতের নানা প্রান্তে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজে খননকার্য চলতে থাকে। প্রত্নতাত্ত্বিকরা যদি সামান্য ইঙ্গিতও পান যে কোথাও মাটির তলায় ইতিহাস লুকিয়ে থাকতে পারে, তাহলেই তাঁরা রাতদিন এক করে খনন চালান।

সাফল্য যে সবসময় পান তাও নয়। তবে এক্ষেত্রে পেয়েছেন তাঁরা। আর যা পেয়েছেন তা অবশ্যই ভারতীয় প্রত্নতাত্ত্বিক ইতিহাসে এই প্রথম।

এই প্রথম মাটি খুঁড়ে পাওয়া গেল এক প্রাচীন বাতি। যা টেরাকোটা শিল্পশৈলীতে তৈরি। যার গায়ে ভরে আছে নানা কারুকার্য। এমন একটি বাতি এই প্রথম মাটি খুঁড়ে পাওয়া গেল এ দেশে।

তামিলনাড়ুর বিরুদ্ধনগর জেলায় ভেম্বাকোট্টাই এলাকায় খননকার্য চালিয়ে এটি মাটির তলা থেকে উদ্ধার হয়। এর আগেও প্রাচীন বাতি পাওয়া গিয়েছিল। কিন্তু তার ভাঙা অংশই উদ্ধার হয়েছিল। পুরোটা উদ্ধার হয়নি।

এই প্রথম একটি পুরো টেরাকোটার বাতি উদ্ধার করা সম্ভব হল। যা পরীক্ষা করে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

যাঁরা এ বিষয়ে যথেষ্ট খবর রাখেন তাঁদেরই একজন আর বালাচন্দ্রন। তিনি জানিয়েছেন, এই টেরাকোটা ল্যাম্প পাওয়া গুপ্তধন পাওয়ার চেয়ে কম নয়।

তাঁর আশা এই এলাকায় খননকার্য চালিয়ে গেলে এখান থেকে এমন আরও প্রাচীন বাতি পাওয়া যেতে পারে। ওই এলাকায় খননকার্য কিন্তু চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026