National

সড়কপথে এক শহর থেকে অন্য শহরে গেল তরুণের হৃদযন্ত্র

এক তরুণের হৃদযন্ত্র ছুটল সড়কপথ ধরে। এক শহর থেকে অন্য শহরে গেল সেটি। যা রীতিমত খবরের শিরোনামে উঠে এসেছে অচিরেই।

২১ বছরের এক তরুণ। তারই হৃদযন্ত্র চিকিৎসকেরা বার করে নেন তাঁর শরীর থেকে। তারপর সেটিকে প্রয়োজনীয় সুরক্ষা বলয়ে রাখা হয়। যাতে সেটির কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়।

হৃদযন্ত্রটির কোনও ক্ষতি হবেনা, এ বিষয়ে যাবতীয় সুরক্ষা নিশ্চিত করে তারপর সেটিকে রওনা দেওয়ার জন্য আনা হয়। বিশেষ পদ্ধতিতে বিশেষ বাক্সে পুরে সেটিকে গাড়িতে তুলে নেওয়া হয়। তারপর গাড়ি ছোটে এক শহর থেকে অন্য শহরে। সড়কপথে যাতে গাড়িটির সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়েছিল।

ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন পেশায় নির্মাণকর্মী ২১ বছরের আর দিনকরণ। তাঁর ব্রেন ডেথ হয়।

এই পরিস্থিতিতে পরিবারের সম্মতিতে আগেও মানুষের দেহ থেকে হৃদযন্ত্র, কিডনির মত দেহাংশ বার করে নেওয়া হয়েছিল। প্রতিস্থাপন করা হয়েছিল অন্য রোগীর দেহে।

দিনকরণের ক্ষেত্রেও তাই হল। তাঁর হৃদযন্ত্র বার করে সেটি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় প্রতিস্থাপনের জন্য।

প্রসঙ্গত দিনকরণের গত রবিবার ব্রেন ডেথ হয়। ফলে তাঁকে ফিরে পাওয়ার আশা ছিলনা পরিবারের কাছে। এরপর পরিবারের তরফেই তাঁর হৃদযন্ত্র, কিডনি, লিভার ও চোখ, অন্যের দেহে প্রতিস্থাপনের জন্য বার করে নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এরমধ্যে হৃদযন্ত্রটি কেবল চেন্নাই এনে এক রোগীর দেহে প্রতিস্থাপিত করা হয়। বাকি চোখ, লিভার ও কিডনি ভেলোরের ওই হাসপাতালেই অন্য রোগীর দেহে প্রতিস্থাপিত করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026