পুলিশে পুলিশে টক্কর। শশীকলাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রিপোর্ট পেশ করলেন জিআইজি পদমর্যাদার ডি রূপা। রিপোর্ট পাঠিয়েছেন বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের ওসি এইচ এন সত্যনারায়ণ রাওয়ের কাছে। রিপোর্টে রূপা দাবি করেন, এমন কানাঘুষো রয়েছে যে জেলের অন্যতম বন্দি দুর্নীতিতে সাজাপ্রাপ্ত এআইএডিএমকে প্রধান ভিএস শশীকলা তাঁর আলাদা রান্নার জন্য জেলে বিশেষ রান্নাঘর বানিয়েছেন। এজন্য শশীকলা ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ করেছেন রূপা।
তাঁর আরও দাবি, জেলে শশীকলাকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যা তিনি কিছুদিন আগে জেল পরিদর্শনে গিয়ে দেখেছেন। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সত্যনারায়ণ রাও। কারণ ডি রূপার যে রিপোর্ট তাঁর হাতে পৌঁছেছে তাতে ঘুষের টাকা তাঁর পকেটেও ঢুকেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে রূপা বনাম সত্যনারায়ণ লড়াই এখন কর্ণাটকের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…