National

১ কেজির দাম আড়াই লক্ষ টাকার বেশি, এ দেশেও ফলছে বিশ্বের সবচেয়ে দামি আম

বিশ্বের সবচেয়ে দামি আম বলে কথা। সে আম এ দেশেও এখন ফলছে। যে গাছ পাহারা দিতে মানুষ থেকে কুকুর সবই কাজে লাগানো হচ্ছে।

ভারতে আমের অভাব নেই। বাংলার হিমসাগর থেকে আলফানসো, রত্নগিরি, দশেরি, ল্যাংড়া, আম্রপালি এবং এমন নানা জিভে জল আনা আম ভারতের নানা প্রান্তে পাওয়া যায়। ভারতে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় উত্তরপ্রদেশে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, পশ্চিমবঙ্গেও ভাল আম হয়।

সব মিলিয়ে ভারতে গরমের দিনে আমের স্বাদে মন ভরানোর অভাব হয়না। তবে ভারতে এত ধরনের আম তৈরি হলেও বিশ্বের সবচেয়ে বেশি দামি আমটা তৈরি হত জাপানে। যার নাম মিয়াজাকি।

মিয়াজাকি আমের রং পার্পল। মিয়াজাকি জাপানের একটি শহরের নাম। সেই শহরের নামেই আমটির নামকরণ করা হয়েছে।

মিয়াজাকি আমের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। এ আমের ১ কেজির দাম ২ লক্ষ ৭০ হাজার টাকার মত। আড়াই লক্ষ টাকা কেজি দামে আম! শুনে আঁতকে ওঠার মত হলেও এটাই সত্যি। এখন এই আম ভারতেও ফলছে।

ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে ২টি মিয়াজাকি আমের গাছে ফলন শুরু হয়েছে। ফলে এই আম এবার ভারতেও ফলতে শুরু করল।

ফাইল : সূর্যের ডিম আম

এই আমের জন্য দীর্ঘক্ষণের জন্য কড়া রোদের দরকার পড়ে। যা এই গরমের দিনে জব্বলপুরে যথেষ্ট পাওয়া যাচ্ছে। এই বিপুল দামের আমগাছ রক্ষা করতে গাছ ২টির আশপাশে অনেক সুরক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে।

এছাড়া কুকুরও ছেড়ে রাখা রয়েছে আশপাশে। যাতে গাছগুলির কোনও ক্ষতি কেউ না করতে পারে বা ওই বহুমূল্য আমে কেউ হাত ছোঁয়াতে না পারে। মিয়াজাকি আমকে এগ অফ সানশাইনও বলা হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026