National

পূর্ণ মর্যাদা ও সম্মানের সঙ্গে শেষ হল কুকুরের শেষকৃত্য

এক ল্যাব্রাডর প্রজাতির কুকুরের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ মর্যাদায়। তার এই শেষকৃত্যে উপস্থিত ছিলেন পুলিশের তাবড় কর্তারা। তাঁরাও সম্মান জানান কুকুরটিকে।

গত রবিবার তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল সে। অবশেষে ভাইকন নামে ল্যাব্রাডর প্রজাতির কুকুরটির মৃত্যু হয়। দীর্ঘ রোগ ভোগেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

মৃত্যুর পর এবার ভাইকনের শেষকৃত্যের আয়োজন করে পুলিশ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের আগে তাকে যাবতীয় সম্মান প্রদর্শন করা হয় পুলিশের পক্ষ থেকে।

ভাইকনের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার থেকে সার্কেল অফিসার সকলেই। এছাড়া পুলিশকর্মীরা তো ছিলেনই। ভাইকনের শেষকৃত্যের আয়োজনে এতটুকু ত্রুটি রাখা হয়নি।

মনে হতেই পারে একটি কুকুরের মৃত্যুতে এত আয়োজন কেন? কারণ রয়েছে। ভাইকনের জন্ম ২০১১ সালে। ২০১২ সালে সে পুলিশে যোগ দেয়। তারপর থেকে সে পুলিশের বিস্ফোরক খোঁজার স্নিফার ডগের কাজ করছিল।

পুলিশের তরফে জানানো হয়েছে ভাইকন পুলিশের অনেক বড় বড় অপারেশনে অংশ নিয়েছে। নিজের কাজ দক্ষতার সঙ্গে করেছে। পুলিশকে গত ১০ বছরের ওপর সে পরিষেবা দিয়েছে।

১০ বছর ৯ মাসের কর্মজীবনে ভাইকন উত্তরপ্রদেশ পুলিশের হয়ে অনেকগুলি সফল অপারেশনে সঙ্গী ছিল। এর আগেও ১০ বছরের ওপর কাজ করা এক স্নিফার ডগকে এভাবেই সম্মান জানিয়েছিল পুলিশ।

ভাইকনের ক্ষেত্রেও তার মৃত্যুর পর শেষকৃত্যে এতটুকু ফাঁক রাখা হল না। উত্তরপ্রদেশের মোরাদাবাদে ভাইকনের শেষকৃত্য পূর্ণ মর্যাদায় অনুষ্ঠিত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026