National

মন্দির চত্বরে ভক্তিমূলক গানের জায়গায় চলল হিন্দি সিনেমার গান, বাকরুদ্ধ ভক্তরা

কীভাবে এমনটা সম্ভব হল? সেটাই এখনও বুঝে উঠতে পারছেন না ভক্তেরা। মন্দিরের এলইডি স্ক্রিনে ১৫ মিনিট ধরে চলল হিন্দি সিনেমার গান।

এলইডি স্ক্রিনটি লাগানো হয়েছিল মন্দির চত্বরে। যেখানে সারাক্ষণ ভক্তিমূলক অনুষ্ঠান দেখানো হয়। মন্দির ও বিগ্রহ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। আধ্যাত্মিক বিষয়ই কেবল দেখানো হয় সেখানে।

সেটাই স্বাভাবিক। কিন্তু সেই এলইডি স্ক্রিনে আচমকা গত শুক্রবার সন্ধেয় শুরু হয়ে যায় হিন্দি গান। যা দেখে প্রথমে হতবাক হয়ে যান ভক্তেরা। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তাঁরা।

এদিকে সেই ভুল শোধরানোরও নাম নেই। টানা চলতে থাকে হিন্দি গান। এমন করে ১৫ মিনিট কেটে যায়। এর মধ্যে অনেক ভক্তই মোবাইল বার করে তাতে এই বিষয়টি ক্যামেরাবন্দি করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে।

এদিকে ১৫ মিনিট পর মন্দির কর্তৃপক্ষ বিষয়টিতে হস্তক্ষেপ করে। ফের হিন্দি বদলে শুরু হয় ভক্তিমূলক অনুষ্ঠানের সম্প্রচার।

ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলে খ্যাত তিরুপতির তিরুমালা পর্বতের ওপর অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। যাকে সারা দেশ তিরুপতি মন্দির নামেই চেনে।

যদিও মন্দির কর্তৃপক্ষ বিষয়টিতে দায়িত্বে থাকা কর্মীদের ভুল দেখছে না। তাদের মতে, পুরোটাই সেট টপ বক্সের সমস্যা থেকে হয়েছে। যা বরং দ্রুত পদক্ষেপ করে মেটান দায়িত্বে থাকা কর্মীরা।

প্রসঙ্গত এমন ঘটনা নতুন নয়। এর আগেও এলইডি স্ক্রিনে অন্য অনুষ্ঠান সম্প্রচার হয়েছে। সেবার একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়ে গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026