National

আত্মসমর্পণ করা ২ জনের ধুমধাম করে বিয়ে দিল পুলিশ

২ জন ২ সময়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এবার তাঁদের চারহাত এক করে দিল পুলিশই। তাঁদের নতুন জীবন শুরু করার রাস্তাও দেখাল।

পাত্র অতিগরীব পরিবারের ছেলে। এক সময় ছত্তিসগড়ের বাসিন্দা ছেলেটি যোগ দিয়েছিলেন মাওবাদীদের সঙ্গে। তারপর টানা ৯ বছর মাওবাদী হিসাবে ঘুরেছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে। ওড়িশার কালাহান্ডি এলাকায় মাওবাদী হিসাবে তাঁর কাজ পরে। ২০২০ সালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রামদাস।

অন্যদিকে পাত্রী কালামদেই ছিলেন কালাহান্ডিরই বাসিন্দা। তিনিও দরিদ্র পরিবারের মেয়ে। যোগ দেন মাওবাদী স্কোয়াডে। তারপর মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়েন। ২০১৬ সালে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টা শুরু করেন।

এই ২ প্রাক্তন মাওবাদী সদস্যের ধুমধাম করে বিয়ে দিল ওড়িশা পুলিশ। পুলিশই উদ্যোগ নিয়ে ২ পরিবারকে একসঙ্গে কথা বলিয়ে এই বিয়ের আয়োজন করে।

বিয়ের আসর বসেছিল কালাহান্ডি জেলার ভবানীপাটনা এলাকার রিজার্ভ পুলিশ মাঠে। এই মাঠেই রয়েছে একটি মন্দির। সেই মন্দিরেই রামদাস ও কালামদেইয়ের বিয়ে হয়। প্রথা, রীতি মেনেই বিয়ে হয় ২ জনের।

২ পরিবারের সদস্যদের সঙ্গে বিয়েতে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে সব স্তরের কর্মীরা। বিয়ের আসর সাজানো থেকে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, সবই করেছিল পুলিশ।

বিয়েটা মনে রাখার মত করেই হয় ২ জনের। আয়োজনে কোনও ত্রুটি ছিল না। ২ জনে যাতে আগামী জীবনটা সুন্দরভাবে কাটাতে পারেন সেজন্যও তাঁদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। এই বিয়ে কিন্তু অন্য মাওবাদীদেরও আলোর পথ দেখাতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026