National

১০ টাকার নোটে বিয়ের দিন জানিয়ে প্রেমিকের কাছে আর্তি প্রেমিকার

১০ টাকার নোটের যে অংশটা ফাঁকা সেখানে এক প্রেমিকার আর্তি এখন গোটা দেশের আলোচ্য। যেখানে প্রেমিকের কাছে আর্তি জানিয়েছেন প্রেমিকা।

একটি ১০ টাকার নোট। নতুন যে ১০ টাকার নোট বাজারে এসেছে, সেই নোট নয়। তার আগে যে ১০ টাকার নোট ছিল যা এখনও সমানভাবেই বৈধ সেই ১০ টাকার নোটের একটি অংশ সাদা। সেই সাদা অংশে নীল কালিতে লেখা এক প্রেমিকার আকুল আর্তি।

১০ টাকার নোটে তিনি তাঁর প্রেমিককে ছোট্ট বার্তা দিতে চেয়েছেন। কুসুম নামে ওই প্রেমিকা তাঁর বিশাল নামে প্রেমিককে জানিয়েছেন যে তাঁর বিয়ে আগামী ২৬ এপ্রিল স্থির হয়েছে। তার আগে তাঁকে যেন বাড়ি থেকে পালিয়ে নিয়ে যান বিশাল।

এই অংশটি হিন্দিতে লেখার পর ইংরাজিতে লেখা আই লাভ ইউ। লাভ আবার হৃদয় চিহ্ন দিয়ে বোঝানো। শেষে নিজের নাম লিখে দিয়েছেন ওই প্রেমিকা। নাম কুসুম।

এই ১০ টাকার নোটে বিশালকে দেওয়া কুসুমের বার্তা এখন গোটা দেশের মানুষ প্রায় জেনে গেছেন। কারণ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ফলে তা হাতে হাতে ঘুরছে।

অনেকে আবার এই প্রেমিক প্রেমিকাকে কীভাবে মিলিয়ে দেওয়া যায় তার পথ খুঁজছেন। কারও মতে বার্তা দিতে হয় দাও, কিন্তু ১০ টাকার নোটে কেন!

এমন নানা বিষয় সামনে আসছে। তবে এই বিশাল এবং কুসুমের প্রেম কাহিনি এবং বিয়ের আগেই যে কুসুম বিশালের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যেতে ইচ্ছুক তা এখন গোটা দেশ জেনে ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026