National

চায়ের দোকান খুললেন অর্থনীতিতে স্নাতক তরুণী, সামনে লিখলেন ছুঁয়ে যাওয়া লাইন

চাকরির অভাব। তাই এবার কলেজের সামনে চায়ের দোকান খুলে ফেললেন অর্থনীতিতে স্নাতক এক তরুণী। দোকানের সামনে লিখে রেখেছেন জীবন থেকে নেওয়া শিক্ষার কথাও।

২০১৯ সালে অর্থনীতিতে স্নাতক হন তিনি। চোখ জুড়ে সোনালি স্বপ্ন। একটা ভাল চাকরি। একটা সুস্থ, সুন্দর জীবন। শুরু হয় চাকরি পাওয়ার জন্য লড়াই।

সেই লড়াই টানা ২ বছর চালিয়ে গেছেন তিনি। ফল হয়নি। চাকরি শিকেয় ছেঁড়েনি। ২ বছর চাকরির চেষ্টা করে হাল ছাড়েন প্রিয়াঙ্কা গুপ্তা। আর অপেক্ষা না করে রোজগারের অন্য পথ খুঁজে নেন তিনি।

কলেজের সামনে একটি চায়ের দোকান খোলেন প্রিয়াঙ্কা। লজ্জার কিছু নেই। প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন তাঁর অনুপ্রেরণা প্রফুল বিল্লোর। যিনি বেশি পরিচিত এমবিএ চায়েওয়ালা নামে।

প্রিয়াঙ্কা তাঁর দোকানের সামনে মেনু কার্ড লাগিয়ে দিয়েছেন। চায়ের দাম ১৫ থেকে ২০ টাকা। সঙ্গে কুকিজ বিস্কুটও পাওয়া যাচ্ছে। দাম ১০ টাকা। কলেজের সামনে এই তরুণীর দোকানে কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষের ভিড় এখন লেগেই থাকছে।

দোকান মানে কিন্তু ঝাঁ চকচকে চার দেওয়ালের দোকান নয়। খোলা আকাশের নিচে একটি টেবিল পাতা। তার ওপরই রাখা চা তৈরির সরঞ্জাম। সেখানেই তৈরি হচ্ছে চা।

একটি ফ্লেক্স দড়ি দিয়ে টাঙানো রয়েছে সামনে। সেটাই প্রিয়াঙ্কার মেনু কার্ড। যেখানে চায়ের দামের সঙ্গে লেখা আছে নানা কথাও। যা তাঁরই জীবনবোধ।

সেখানে ইংরাজি হরফে হিন্দি লাইন লেখা। যার মানে দাঁড়ায় মানুষ কি ভাববে সেটাও যদি তুমি ভাব তাহলে মানুষ কি ভাবার জন্য কি থাকবে?

আরও লেখা, অত ভেবো না, চালু করে দাও। প্রিয়াঙ্কার দোকান কিন্তু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিহারের পাটনার ওমেনস কলেজের সামনে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026