National

মালাবদলের সময় বরকে চড় কষিয়ে দিলেন কনে, পরে হল বিয়ে

বিয়ের এক মনে রাখার মত মুহুর্ত হল মালাবদল। সেই মালাবদলের সময় কনে যা করলেন তা দেখে স্তম্ভিত ২ তরফের লোকজনই। পরে অবশ্য বিয়ে হল।

বিয়ের সময় মালাবদল এক অন্যতম মনে রাখার মত মুহুর্ত। সেই মালাবদলই হচ্ছিল। বর কনেকে ঘিরে দাঁড়িয়েছিলেন বর ও কনেপক্ষের লোকজন।

সকলেই আনন্দে মাতোয়ারা। মালাবদলের মুহুর্তটার সাক্ষী সকলেই হতে চান। এজন্য যে মণ্ডপ সাজানো হয়েছিল তার উপরই দাঁড়িয়েছিলেন বর ও কনে।

বর গলার মালা খুলে কনের গলায় পরিয়ে দেন। এই পর্যন্ত সব ঠিক ছিল। গলায় মালা পরিয়ে দিতেই পুরো আবহটাই গেল বদলে।

বর কনের গলায় মালা দিতেই কনে বেদম চটে বরকে প্রথমে একটি চড় কষিয়ে দেন। তারপর অন্য গালে আরও একটা চড় কষান।

পুরো বিষয়টি কি হচ্ছে তা বুঝতেই কিছুটা সময় লাগে সকলের। সম্বিত ফিরতে একটা নিস্তব্ধতা পেয়ে বসে। এদিকে বরকে চড় কষিয়ে রেগে মণ্ডপ থেকে নেমে যান কনে। তারপর চলে যান সেখান থেকে।

বর ও কনেপক্ষের সকলে ছোটেন কনের এই রাগের কারণ জানতে। কনে সাফ জানিয়ে দেন তিনি এ বিয়ে করবেননা। কারণ কোনও মদ্যপকে তিনি জীবনসঙ্গী করতে পারবেননা।

মাল্যদানের সময় বর যে মদ্যপান করে রয়েছেন তা বুঝতে পেরেই তিনি এই পদক্ষেপ করেন বলে সাফ জানিয়ে দেন কনে। ২ পক্ষই অনেক করে তাঁকে বোঝাতে থাকে যাতে বিয়েটা তিনি ভেঙে না দেন।

অবশেষে ২ পরিবারের অনুরোধে বিয়ে করতে রাজি হন কনে। বাকিটা অবশ্য মেটে শান্তিতেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026