National

জঙ্গিহানার ঘটনায় দিনভর সরগরম দিল্লি, ঘরে-বাইরে কোণঠাসা কেন্দ্র

জঙ্গিহানায় নিহত ৭ অমরনাথ যাত্রীর ৫ জনই গুজরাটের। এছাড়া আহতদের মধ্যেও গুজরাটের অনেক বাসিন্দা রয়েছেন। তাঁদের এদিন সুরাটে উড়িয়ে আনা হয়। নিয়ে আসা হয় ৫ জনের দেহ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এদিন নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আলাদা করে কথা বলে ভূয়সী প্রশংসা করেন বাসের চালক শেখ সেলিমের। এদিকে এদিন সকাল থেকেই দিল্লিতে ব্যস্ততা ছিল চরমে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গিহানার ঘটনা নিয়ে নিজ বাসভবনে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

এদিকে অনন্তনাগের ঘটনাকে কেন্দ্রের ব্যর্থতা বলেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্র অন্য জায়গায় আগুন লাগিয়ে বেড়াচ্ছে, আর অমরনাথ যাত্রীদের সুরক্ষা দিতে পারছে না। নিরাপত্তায় ভয়াবহ গলদ ছিল বলে দাবি করে খোদ প্রধানমন্ত্রীকেই এদিন নিশানা করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ট্যুইটে তিনি দাবি করেন, এই ঘটনার দায় প্রধানমন্ত্রীর নেওয়া উচিত। আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকেও তাঁর নজর রাখা উচিত। যদিও পাল্টা বিজেপির তরফে এমন ঘটনা নিয়ে রাহুল গান্ধীকে রাজনীতি না করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও রাহুল গান্ধীকে চুপ করানোর চেষ্টা করলেও অন্দরমহলেই অস্বস্তিতে পড়েছে বিজেপি। খোদ বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনার জন্য একাধারে কেন্দ্র ও জম্মু কাশ্মীর সরকারের দিকে আঙুল তুলেছে। অন্যদিকে শিবসেনা এর যোগ্য জবাব দেওয়া উচিত বলেই কেন্দ্রকে পরামর্শ দিয়েছে।

News Desk

মীন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 3, 2026

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026