National

লক্ষ্য একটাই, প্রশাসনের কাছে অস্ত্র সমর্পণ করলেন সাধারণ মানুষ

এমন অস্ত্র সমর্পণ এর আগে কি কেউ কখনও দেখেছেন? হয়তো না। কারণ এমন উদ্যোগই এর আগে দেখা যায়নি। লক্ষ্য স্থির রেখেই এই পদক্ষেপ করলেন সাধারণ মানুষ।

এঁরা কেউ অপরাধ জগতের মানুষ নন। নেহাতই সাধারণ মানুষ। পুলিশের খাতায় তাঁদের নাম নেই। কিন্তু এমনই মানুষজন এসে অস্ত্র সমর্পণ করলেন প্রশাসনের কাছে। একটু অবাক করা শোনালেও এটাই ঘটেছে অরুণাচল প্রদেশে।

সাধারণত দেখা যায় অপরাধ জগতের সঙ্গে যুক্ত মানুষজন সরকারের আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণ করেন। সাধারণ নাগরিকের জীবন কাটান পরবর্তী সময়ে।

কিন্তু অরুণাচলে যাঁরা অস্ত্র সমর্পণ করলেন তাঁরা অপরাধ জগতের নন, কিন্তু সরকারের হাতে তুলে দিলেন তাঁদের বাড়িতে থাকা এয়ারগান এবং কয়েকটি রাইফেল।

অরুণাচল সরকারের হিসাব বলৱছে গত ১ বছরে এই উদ্যোগে ২ হাজার ২০০টি এয়ারগান সমর্পণ করেছেন সাধারণ মানুষজন। কয়েকজনের বাড়িতে থাকা রাইফেলও তাঁরা সরকারের হাতে তুলে দিয়েছেন স্বেচ্ছায়। লক্ষ্য একটাই। বন্যপ্রাণকে রক্ষা করা।

অরুণাচল সরকার সাধারণ মানুষের কাছে আবেদন করেছিল পশু ও পাখিদের রক্ষা করতে যেন এয়ারগান জাতীয় অস্ত্র ব্যবহার করা না হয়। পশু পাখিদের বাঁচাতে মানুষ অস্ত্র সমর্পণ করুন। ‘এয়ারগান সারেন্ডার অভিযান’-এ অংশ নিতেও সকলকে আহ্বান জানানো হয়।

এই উদ্যোগে সাড়া দিয়ে গত এক বছরে অরুণাচল সরকারের কাছে সমর্পণ করা হয়েছে ২ হাজার ২০০টি এয়ারগান। সঙ্গে কয়েকজন তাঁদের রাইফেলও ফেরত দিয়েছেন।

প্রসঙ্গত অরুণাচলে এয়ারগান ব্যবহার করে পাখি শিকার বা ছোট ছোট পশু শিকার ভীষণ বেড়ে গিয়েছিল। যা বন্য জীবনে বড় ক্ষতি করছিল। তা বন্ধ করতে উদ্যোগী হয় অরুণাচল সরকার। তাতে গত এক বছরে কিছুটা হলেও সাফল্য পেয়েছে পেমা খান্ডু সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026