National

দামি জিনিস ছেড়ে পরপর বাড়ির জলের কল চুরি করে পালাল একদল চোর

চুরি করার জন্য বাড়িতে যখন ঢুকেই পড়েছিল তখন দামি জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা। কিন্তু সেসব যেখানে ছিল সেখানেই রইল। চোরেরা পালাল কল নিয়ে।

তদন্ত শুরু হলেও পুলিশের মাথায় ঢুকছে না এমন চুরির পিছনে কি কারণ থাকতে পারে। হতবাক বাড়ির বাসিন্দারাও। অনেক কিছুই তো ছড়িয়ে ছিল ঘরে। সেসব নিয়ে যেতেই পারত চোরেরা।

কিন্তু সব ফেলে কেবল সকলের বাথরুমে ঢুকে জলের কল খুলে নিয়ে গেছে তারা। জলের কল খুলে নিতে রাতের অন্ধকারে ঝুঁকি নিয়ে একাধিক কিশোর কেন এমন কাণ্ড ঘটাল তা কারও মাথায় আসছে না।

ঘটনাটি ঘটেছে লখনউয়ের ইন্দিরা নগরে। এলাকার একের পর এক বাড়িতে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখ ঢাকা কয়েকজন কিশোর এই কাণ্ড ঘটিয়েছে।

তারা একের পর এক বাড়িতে ঢুকেছে। বাড়িতে চুরি করতে ঢুকে তারা কিন্তু কিছুতে হাত দেয়নি। কেবল কলগুলি খুলে নিয়ে চলে গেছে। কয়েকটি বাড়ি থেকে তারা ড্রেনের ঢাকনাও খুলে নিয়ে গেছে।

পুলিশ জানাচ্ছে, অনেক সময় মাদকাসক্তরা ড্রেনের ঢাকনা চুরি করে থাকে। তা বিক্রি করে কিছু অর্থ হাতে পায় তারা। যা তারা সাধারণত মাদক কিনতে ব্যবহার করে। কিন্তু কল বেচে আর কতই বা টাকা পাবে?

আর যদি কিছু বেচে অর্থ প্রাপ্তির ইচ্ছাই থাকত, তাহলে তো অনেক বাড়িতেই দামি জিনিস ছড়িয়ে ছিল। সেগুলি নিয়ে গেলে অনেক বেশি অর্থ হাতে পেরে পারত তারা। সেসব ছেড়ে কলই কেন?

এখনও এর কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশ মনে করছে এ রহস্য একমাত্র ভেদ হতে পারে ওই চোরদের একজনকে পাকড়াও করতে পারলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026