ফাইল : হরিদ্বারে গঙ্গার ঘাট
বেঙ্গালুরুতে পড়া শেষ করে ফেরার পর ওই আশ্রমে গিয়েছিলেন তাঁদের মেয়ে। তাঁদের সঙ্গেই গিয়েছিলেন। কিন্তু ওই তরুণীকে দেখার পর আশ্রমের প্রধান বা মহামণ্ডলেশ্বর তাঁকে কোনওভাবে সম্মোহিত করতে সমর্থ হন। সেই থেকেই তাঁদের মেয়েকে ওই সন্ত ও তাঁর অনুগামীরা আটক করে রেখেছেন আশ্রমে। সম্মোহন বলে তরুণীকে আটকে রাখা হয়েছে। এমনই এক অভিযোগ সামনে আনলেন এক দম্পতি।
ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা ধার্মিক মানুষ। হরিদ্বারের ওই আশ্রমে তাঁদের অনেক দিনের যাতায়াত। প্রায় ৬ বছর ধরে সেখানে যাচ্ছেন তাঁরা। মেয়ে বেঙ্গালুরু থেকে পড়াশোনা শেষ করে ফেরার পর মেয়েকেও নিয়ে গিয়েছিলেন ওই আশ্রমে।
ব্যবসায়ীর অভিযোগ ২ বছর ধরে তাঁদের মেয়েকে আশ্রমে আটকে রাখা হয়েছে। যখনই তাঁরা আশ্রমে যান তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়না। জোর করলে ফল ভাল হবে না বলে জানানো হয়। এবার মেয়েকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন ওই দম্পতি।
তাঁরা বুঝতেই পারছেন না তাঁদের মেয়ে ওখানে কি অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মহিলা কমিশনের তরফে সব শোনার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
কমিশনের তরফে পুলিশকেও বলা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখতে। উত্তরাখণ্ডের হরিদ্বারের তীর্থস্থানে এক আশ্রমের এভাবে এক তরুণীকে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর যথেষ্ট শোরগোল পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…